অন্যকলাম
বিশ্বকাপের জন্যএক ঘণ্টা বাতি নিভিয়ে শনিবার পুরো বিশ্ব পালন করেছে আর্থ আওয়ার কর্মসূচি। কিন্তু শ্রীলঙ্কায় বাতি নেভেনি। তাহলে কি বিদ্যুৎ সাশ্রয় চায় না লঙ্কানরা? আসলে তা নয়। বিশ্বকাপের জন্যই আর্থ আওয়ার পিছিয়ে দিয়েছে তারা। বিশ্বকাপ আয়োজনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে জন্য পিছিয়ে দেওয়া হয় অনেক কিছুই। শনিবারও ঘটেছে এমনটাই। এক ঘণ্টা বাতি নিভিয়ে পৃথিবীর বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরি করতে বিশ্বব্যাপী পালিত হয় আর্থ আওয়ার। কিন্তু সে সময় চলছিল শ্রীলঙ্কা-ইংল্যান্ড দিবারাত্রির কোয়ার্টার ফাইনাল। এক ঘণ্টার জন্য বাতি নেভানোর কর্মসূচি পালন করলে স্টেডিয়ামের ফ্লাডলাইটও নিভে যেত। বিশ্বকাপের ম্যাচে তো আর বাতি নিভিয়ে রাখা যায় না! এ কারণেই কর্মসূচিটি এক দিন পিছিয়ে দিয়ে শ্রীলঙ্কা এটি পালন করেছে এক দিন পর মানে গতকাল। ওয়েবসাইট।খান টিক্কাভারত-পাকিস্তানের চিরবৈরী সম্পর্কের আগুনটা জ্বলে আসলে দুই দলের ক্রিকেট ম্যাচে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি বিশ্বকাপের সেমিফাইনালে। আর দুই দলই উঠেছে চণ্ডীগড়ের তাজ হোটেলে। একই রকমের খাবারও খাচ্ছে দুই দল। ভারত-পাকিস্তান দুই দলের অধিকাংশ ক্রিকেটারের পছন্দের খাবার হলো পেশোয়ারি চিকেন টিক্কা। এটি বানানোও হচ্ছে দেদার। পছন্দের তালিকায় আছে মাটন-চিকেন বিরিয়ানিও। তন্দুরি চিকেনের প্রেমেও পড়েছেন কেউ কেউ। হাই-ভোল্টেজ সেমিফাইনালের আগে দুই দলের ক্রিকেটারদের জন্য বুফে ডিনার দেওয়ারও পরিকল্পনা করছে তাজ কর্তৃপক্ষ। বড় ম্যাচের আগে বড় ডিনারে মুখোমুখি দুই দল! খাবার টেবিলে যুদ্ধের আগে সৌহার্দ্য বিনিময়, ভালোই তো! ওয়েবসাইট। শারাপোভার বিনয়টেনিসই শুধু নয়, ক্রীড়াবিশ্বেরই সবচেয়ে সুন্দরী অ্যাথলেটদের একজন তিনি। অনেক নামী-দামি প্রতিষ্ঠানের মডেলও হয়েছেন মারিয়া শারাপোভা। টেনিস খেলতে কিংবা অন্য কারণে যেখানেই যান, কেড়ে নেন উৎসুক মানুষের কৌতূহলী নজর। নিন্দুকেরা এমনও বলেন, শারাপোভা যে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী খেলোয়াড় হয়েছিলেন, তাতে টেনিস-প্রতিভার চেয়ে তাঁর সৌন্দর্যটাই মূল কারণ! অথচ শারাপোভা কী বলছেন জানেন? নিজের সৌন্দর্য্য সম্পর্কে নাকি তিনি মোটেও সচেতন নন! তাঁর সবটুকু ভাবনা নিজের খেলার সৌন্দর্য নিয়ে, শারীরিক সৌন্দর্য নিয়ে নয়। এ কি শারাপোভার বিনয়? নাকি এর মধ্যেও লুকিয়ে আছে চাপা অহংকার? ওয়েবসাইট।