অন্যকলাম
উপস্থিত-অনুপস্থিতএকদিকে বাজছে যুদ্ধের দামামা, অন্যদিকে যেন শান্তিপুর। নয়তো কী? ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়ে মোহালিতে চলছে ভক্ত-সমর্থকদের তুঙ্গস্পর্শী উত্তেজনা। কলম্বোর ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার সমর্থকদের বাইরে কেউ মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাঠে বসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে। তবে বসে নেই শ্রীলঙ্কানরাও। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ভারতের প্রধানমন্ত্রীর মতো আমন্ত্রণ জানিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি-কে। কিন্তু আমন্ত্রণ গ্রহণ করেও দুঃখের সঙ্গে জানিয়েছেন, এত অল্প সময়ের নোটিশে শ্রীলঙ্কায় যেতে পারবেন না। কী আর করা! টেলিভিশনেই খেলা দেখে হয়তো আনন্দটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিউই প্রধানমন্ত্রী। এএফপি। চুক্তি স্থগিতঅ্যাশেজে শোচনীয় হার, ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায়। এই বাজে সময়ের মধ্যেও বেতন বাড়ানোর দাবি তুলেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অল্প কিছু টাকা হলেও একটা কথা ছিল, বর্তমান বেতনের চেয়ে আরও ৮ কোটি ডলার বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। ৮টি নতুন নগরকেন্দ্রিক বিগ ব্যাশ দলের শেয়ার বিক্রিটাই এই দাবি তুলতে উদ্বুদ্ধ করেছে তাঁদের। বেতন বাড়ানোর দাবি কোনো কর্তৃপক্ষই সহজভাবে নেয় না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এতটাই খেপেছে যে ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনাই করতে চাইছে না। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৮ কোটি ডলার বাড়ানোর দাবি প্রত্যাহার করলেই আলোচনা হবে। তত দিন পর্যন্ত খেলোয়াড়দের সঙ্গে চুক্তিও স্থগিত রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।আফ্রিদির ভাইঅধিনায়ক শহীদ আফ্রিদি তাঁর ভাই। সেমিফাইনালে দলকে মাঠে বসে অনুপ্রাণিত করবেন না তো কে করবেন! করবেন হয়তো ভাগ্যবান অনেক পাকিস্তানিই। কিন্তু অভাগা মুশতাক তা পারবেন না। পারবেন কী, মুশতাক মোহালি দূরে থাক, ভারতেই আসতে পারছেন না। ইচ্ছে প্রচণ্ডই ছিল। গাঁটের পয়সায় সেমিফাইনালের একটা টিকিট কিনে রওনাও দিয়েছিলেন মোহালি অভিমুখে। কিন্তু পাঞ্জাবের আত্তারি সীমান্তে আসতেই ভারতের অভিবাসন নিরাপত্তাকর্মীরা তাঁর যাত্রা থামিয়ে দিয়েছেন। কারণ? মুশতাকের টিকিটটি ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচের আসল টিকিট নয়, নকল। অধিনায়ক আফ্রিদির ভাই পরিচয়ও তাই রক্ষাকবচ হতে পারেনি মুশতাকের জন্য! ওয়েবসাইট।