অন্যকলাম
নাঈমের বিয়েক্রীড়া প্রতিবেদকজাতীয় দল থেকে বাদ দিয়ে তাঁকে রাখা হয়েছে ‘এ’ দলে। কিন্তু নাঈম ইসলাম খেলবেন না ‘এ’ দলেও। বিসিবিকে সেটা জানিয়েছেন, বিসিবিও মঞ্জুর করেছে ছুটি। নাঈম সরে দাঁড়ালেন কারণ, দক্ষিণ আফ্রিকা যাওয়ার চেয়ে আগামী কয়েকটা দিন দেশে থাকাটাই বেশি জরুরি তাঁর জন্য। জাতীয় দলের এই ক্রিকেটার জীবনের নতুন ইনিংসটাই শুরু করতে যাচ্ছেন এই সময়ে! বিয়ে ঠিক হয়েছে তাঁর, আগামী ১৮ এপ্রিল হয়ে যাবে শুভকাজটাও। নাঈমের সরে দাঁড়ানোয় অবশ্য কপাল খুলেছে নাদিফ চৌধুরীর। প্রথমে ঘোষিত ‘এ’ দলে থাকলেও পরে নাঈমের জন্য জায়গা ছাড়তে হয়েছিল তাঁকে। এখন নাঈম সরে দাঁড়ানোয় নাদিফ আবারও ‘এ’ দলে।আফ্রিদির অভিযোগবিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খেলোয়াড়দের লড়াইটা মাঠে। আর মাঠের বাইরে থেকে লড়ছে গণমাধ্যম। প্রতিপক্ষকে কথার বাণে বিদ্ধ করার প্রতিযোগিতাই যেন চলছে! এর মধ্যে কোনো কোনো গণমাধ্যম সীমা ছাড়িয়ে যাচ্ছে, তারা বাজেভাবে প্রচারে নেমেছে—এই অভিযোগ শহীদ আফ্রিদির। ‘ভারতীয় গণমাধ্যমে খুব বেশি নেতিবাচক খবর প্রচার করছে। চ্যানেলগুলোয় ভালো কিছু দেখার নেই। তবে আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ আছি। হোটেল ও মাঠের বাইরে আমাদের কোনো যাতায়াত নেই’—বলেছেন পাকিস্তান অধিনায়ক। ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়ে টিভিতে কিছু দেখালেই চ্যানেল ঘুরিয়ে দিচ্ছেন এই বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার। শুধু তা-ই নয়, সতীর্থদেরও দিয়েছেন চ্যানেল ঘোরানোর পরামর্শ! ওয়েবসাইট।শতাব্দীর সেরা!বিশ্বকাপের সেমিফাইনাল। তার ওপর ভারত-পাকিস্তান। আবেগ-উত্তেজনা, জল্পনা-কল্পনা সবকিছুই বেশি। তাই বলে শতাব্দীর সেরা ম্যাচ! ম্যাচ মাঠে গড়ানোর আগেই এবং শেষটা না দেখেই কী করে এই উপমা জুড়ে দেওয়া যায়? সরফরাজ নওয়াজ অত কিছু বুঝতে চান না। পাকিস্তানের সাবেক তারকা আজকের ভারত-পাকিস্তান লড়াইকে শতাব্দীর সেরা ম্যাচ হিসেবেই দেখছেন, ‘এটা খুবই বড় ম্যাচ। শতাব্দীর সেরা ম্যাচ এটা। এ ম্যাচে কে জিতবে, তা কেউই বলতে পারে না। একটু বাড়িয়ে বলার ‘সুনাম’ আছে সরফরাজের। কিন্তু তাই বলে এতটা! সরফরাজ মনে হচ্ছে ম্যাচের ভবিতব্য জানেন। দেখা যাক, তাঁর কথা মাঠেও ফলে কি না! ওয়েবসাইট। বার্সার উদ্যোগবিশ্বব্যাপী বার্সেলোনার একটা শ্বেতশুভ্র ভাবমূর্তি আছে। সেটিকে আরও ‘পরিচ্ছন্ন’ করতে ন্যু ক্যাম্পকে ধূমপানমুক্ত করার উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এটা কার্যকর হলে বার্সার ভাবমূর্তি আরও উজ্জ্বলই হবে। কিন্তু শুধু চাইলেই তো আর হয় না। এ জন্য চাই সব সদস্যের স্বতঃস্ফূর্ত সম্মতি। ‘ধূমপানমুক্ত ন্যু ক্যাম্প’ এই প্রস্তাব এনে সদস্যদের মধ্যে ভোটের ব্যবস্থা করতে চাইছে তারা। বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোসেল বলেছেন, যদি বার্সেলোনার সদস্যরা প্রস্তাব অনুমোদন করেন তাহলে আগামী মৌসুম থেকেই ন্যু ক্যাম্পে ধূমপান নিষিদ্ধ করা হবে। ব্রিটেনের সব স্টেডিয়ামই ধূমপানমুক্ত। ধূমপানমুক্ত ডাচ ক্লাব আয়াক্স এবং জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের স্টেডিয়ামও। এএফপি।