অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসর্জনপ্রিয় দলের জন্য কত কিছুই তো বিসর্জন দেয় সমর্থকেরা। তাই বলে গায়ের জামাকাপড় বিসর্জন! সেটাই করতে চান ভারতের পুনম পান্ডে। ভারত বিশ্বকাপ জিতলে দিগম্বর হবেন ২০ বছর বয়সী এই মডেল। নিন্দুকেরা বলছেন, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই এমন ঘোষণা দিয়েছেন পুনম। তবে পুনমের কথা, ‘আমি ক্রিকেটের পাঁড় ভক্ত এবং আমার দেশের একনিষ্ঠ সমর্থক। ভারতকে সমর্থন দিতে এই পথই বেছে নিয়েছি আমি।’ প্রিয় দলের (আর্জেন্টিনা) বিশ্বকাপ জয়ের আনন্দে দিগম্বর হয়ে দৌড় দেওয়ার ঘোষণা এর আগে ডিয়েগো ম্যারাডোনাও দিয়েছিলেন। প্যারাগুয়ের জয় কামনায় এমন ঘোষণা ছিল মডেল লারিসা রিকেলমেরও। তবে আর্জেন্টিনা-প্যারাগুয়ের কেউ বিশ্বকাপ না জেতায় দিগম্বর তাঁদের হতে হয়নি। পুনম পান্ডের কী হবে? ওয়েবসাইট।শাকিরার স্বীকারোক্তিবাতাসে গুঞ্জনটা ভাসছিল অনেক দিন ধরেই। পপতারকা শাকিরার প্রেমে হাবুডুব খাচ্ছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। দুজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে বেশ কয়েকবার। শাকিরা-পিকে দুজনই অবশ্য গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সব। নিজেদের সম্পর্কটাকে স্রেফ বন্ধুত্বই বলেছিলেন তাঁরা। তবে সম্পর্ক নিয়ে লুকোচুরির অবসান ঘটিয়েছেন ৩৪ বছর বয়সী কলম্বিয়ান তারকা। টুইটারে দুজনের অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছেন শাকিরা নিজেই। নিশ্চিত করেছেন প্রেমের ব্যাপারটিও। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গানের শ্যুটিংয়ের সময়ই পরিচয় দুজনের। প্রেমের ক্ষেত্রে ফর্মে থাকলেও মাঠে ফর্ম নেই ২৪ বছর বয়সী পিকের। খেলায় মন নেই তাঁর—এমন মন্তব্যও করেছেন কেউ কেউ। শাকিরার সঙ্গে মন দেওয়া-নেওয়া করলে খেলায় কি আর মন থাকে? ওয়েবসাইট।