অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালেওমাঠে লড়ছিল ভারত ও পাকিস্তান। গ্যালারিভর্তি দর্শক তো ছিলই, সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। চিরবৈরী দুই দেশের দুই প্রধানমন্ত্রী পাশাপাশি বসে উপভোগ করেছেন রোমাঞ্চকর সেমিফাইনাল। সেমিফাইনাল শেষ হলেও সরকারপ্রধানদের ক্রিকেট কূটনীতি শেষ হয়নি। সেমিফাইনালে তো প্রধানমন্ত্রীরা ছিলেন, এবার ফাইনালে থাকছেন ভারত ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতিরাও। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ের ভিআইপি বক্সে থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহেন্দ্র রাজাপক্ষে। অবশ্য ফাইনাল দেখার অভিজ্ঞতা এর আগেও হয়েছিল শ্রীলঙ্কার রাষ্ট্রপতির। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ফাইনাল দেখতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতির সামনে সেবার চ্যাম্পিয়ন হতে পারেনি শ্রীলঙ্কা। এবার কি পারবে? ওয়েবসাইট। সানিয়ার জয়শুধু খেলোয়াড় নয়, ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই থাকে সমর্থকদের মধ্যেও। টুইটারে তেমন লড়াইয়ের ঘোষণাই দিয়েছিলেন সানিয়া মির্জা। স্বামী শোয়েব মালিকের বিরুদ্ধে। পাকিস্তানের সাবেক অধিনায়কের পাকিস্তানের বিপক্ষে ভারতের মেয়ে সানিয়া। সেমিফাইনালে পাকিস্তান হেরে যাওয়ায় স্বামী-স্ত্রীর যুদ্ধে জয়ী হয়েছেন টেনিস তারকা। জয়ের আনন্দ ভাগ করে নিতে সেই টুইটারের আশ্রয়ই নিয়েছেন ভারতের এই টেনিস তারকা। ‘দুর্ভাগ্য পাকিস্তানের। ভারতের অসাধারণ জয়! তবে কাজ তো মাত্র অর্ধেক শেষ হলো, আরও একটি ম্যাচ বাকি। এখন আমি শান্তিতে অনুশীলনে যেতে পারব।’ সানিয়ার মতো জয় হয়েছে রোহান বোপান্নারও। টেনিসে পাকিস্তানের আইসাম কুরেশি তাঁর দ্বৈত সঙ্গী। ভারত-পাকিস্তান ম্যাচে নিজ নিজ দেশকে সমর্থন দিয়েছিলেন তাঁরাও। ওয়েবসাইট।অন্য রেকর্ডপরশু সেমিফাইনালে যে একটা রেকর্ড হয়ে গেল, সেই খবর বুঝি আপনারা রাখেননি! আরে নাহ, ব্যাটে-বলের কোনো রেকর্ড নয়। রেকর্ডটা করেছে মোহালিরই পাশের শহর চণ্ডীগড়। মোহালিতে স্টেডিয়াম, কিন্তু পাঞ্জাবের বিমানবন্দরটি চণ্ডীগড়ে। সেমিফাইনাল উপলক্ষে ২৪ ঘণ্টার মধ্যে সব মিলে ১৩০টি বিমান আসা-যাওয়া করেছে এদিন! অন্যান্য দিনে এই বিমানবন্দরে কয়টি বিমান আসা-যাওয়া করে জানেন? মাত্র ১২টি! নিশ্চয়ই সেদিন অনেক হ্যাপা সামলাতে হয়েছে সেখানকার কর্মীদের। তবে সেসব হাসিমুখেই মেনে নিয়েছেন তাঁরা। আর বিমানবন্দরটির পরিচালক এইচ এস টুর তো দাবি করছেন, এত ছোট একটি বিমানবন্দরে সাফল্যের সঙ্গে এতগুলো ফ্লাইট পরিচালনা করা একটা বিশ্ব রেকর্ড! ওয়েবসাইট।