অন্যকলাম
চ্যাম্পিয়ন ভারত!জ্যোতিষশাস্ত্রে যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে নিশ্চিন্তে ভারতের পক্ষে বাজি ধরুন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে মহেন্দ্র সিং ধোনির দল। অন্তত সে রকমই বলছেন ভারতের জ্যোতিষী অজয় ভাম্ভি। গ্রহ, নক্ষত্র, রাশি—সবই মহেন্দ্র সিং ধোনির পক্ষে দেখছেন এই জ্যোতিষী। দুই দলের মধ্যে ভালো লড়াই হবে বলে ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি। বলছেন, টসে জিতে ব্যাটিং নিয়ে ৩০০-এর বেশি রান করবে শ্রীলঙ্কা। আর ভারত বেশ সহজেই ছুঁয়ে ফেলবে লক্ষ্য। অন্য প্রতিষ্ঠিত জ্যোতিষীরাও ভবিষ্যদ্বাণী করছেন ভারতের পক্ষে। তাঁদের ভবিষ্যদ্বাণী সত্য হয় কি না, তা প্রমাণিত হয়ে যাবে আজই। ওয়েবসাইট।রাষ্ট্রপতির প্রার্থনাপ্রিয় দলের জন্য প্রার্থনা কে না করে? সবাই চায় তার দল জিতুক। বিশ্বকাপের ফাইনালের কথা বলাই বাহুল্য। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বেড়ে যায় প্রার্থনাও। খেলোয়াড়দের জন্য প্রার্থনা করছে পুরো শ্রীলঙ্কা। সাধারণ সমর্থকেরা তো প্রার্থনা করছেনই, বাদ যাননি রাষ্ট্রপতিও। দলের জন্য প্রার্থনা করতে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষে। তিরুপতি মন্দিরেই রাত কাটাবেন প্রভু ভেঙ্কটেশের অনুসারী রাজাপক্ষে। প্রার্থনা শেষে সকালেই মুম্বাই আসবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। শুধু এবারের ফাইনাল নয়, ২০০৭ বিশ্বকাপের ফাইনাল দেখতেও ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন তিনি। সেবার শিরোপা জিততে পারেনি শ্রীলঙ্কা, এ জন্যই কি বিশেষ প্রার্থনা রাজাপক্ষের? ওয়েবসাইট। খালি পেটেক্ষুধাই কি রাগিয়ে দিয়েছিল বীরেন্দর শেবাগকে? না খেয়ে খেলতে নামলে রাগ তো হতেই পারে। এ জন্যই বোধহয় পাকিস্তানি বোলারদের দুদ্দাড় পিটিয়ে পেটের ক্ষুধা মিটিয়ে নিতে চাইছিলেন। সেটাই উচিত ছিল, সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে যে না খেয়েই খেলতে নেমেছিল ভারতীয়রা! মাঠে নামার আগে সাধারণত হালকা খাবার খান ক্রিকেটাররা। কিন্তু যানজট ও অতিরিক্ত নিরাপত্তার কারণে স্টেডিয়ামে খাবার পৌঁছাতে দেরি হচ্ছিল। খাবারের জন্য অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত না খেয়েই মাঠে নেমে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে দুপুরের খাবার সময়মতো না হলেও, রাতের খাবারটা নিশ্চয়ই অসাধারণ লেগেছে শেবাগ-ধোনিদের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর রাতের খাবারটা নিশ্চয়ই তারিয়ে তারিয়ে খেয়েছেন তাঁরা। ওয়েবসাইট।