অন্যকলাম
প্রতিশোধচিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পরাজয় মেনে নেওয়া সব সময়ই কঠিন। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে পরাজয়ও মানতে পারছে না পাকিস্তানের মানুষ। তার পরও দেশে ফিরে ফুলেল অভ্যর্থনাই পেয়েছে শহীদ আফ্রিদির দল। তবে সুযোগ পেলে পরাজয়ের প্রতিশোধ নিতে কে না চায়? পরবর্তী লড়াইয়েই এই পরাজয়ের প্রতিশোধ নেবে পাকিস্তান। আরেকটি ভারত-পাকিস্তান লড়াইয়ের কথা শুনে নিশ্চয়ই নড়েচড়ে বসেছেন। তবে জেনে রাখুন, ক্রিকেট নয়, ভারত-পাকিস্তান লড়াইটি হবে হকিতে। হকি মাঠে ভারতকে হারিয়েই পরাজয়ের প্রতিশোধ নেবে পাকিস্তান। ১১ মে সুলতান আজলান শাহ কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ওয়েবসাইট।ভবিষ্যদ্দ্রষ্টাভারত নাকি শ্রীলঙ্কা যেই জিতুক, বাজিতে ভারতই ছিল এগিয়ে। গ্রহ-নক্ষত্র-রাশি—ঘাঁটাঘাঁটি করে ভারত বিশ্বকাপ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেক জ্যোতিষী। কিন্তু জ্যোতিষীরাই শুধু ভবিষ্যৎ বলবেন, আর অন্যরা শুনবেন তা কি হয়? ভবিষ্যদ্বক্তাদের তালিকায় নাম লিখিয়েছিলেন ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্ডও। ফুটবলার হলে কী হবে, বিশ্বকাপের উন্মাদনায় ঠিকই পেয়ে বসেছিল ৩২ বছর বয়সী ডিফেন্ডারকে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকারও বিশ্বাস ছিল বিশ্বকাপ উঠবে মহেন্দ্র সিং ধোনির হাতে। ‘বিশ্বকাপ জিতবে ভারত। টেন্ডুলকার খুবই ভালো ব্যাটসম্যান। মাঠের যেকোনো প্রান্তে বল পাঠাতে পারে সে।’ টুইটারে লিখেছিলেন ফার্ডিনান্ড। ওয়েবসাইট।