অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির আমন্ত্রণদীর্ঘ দেড় মাস অনেক কিছু থেকেই বিচ্ছিন্ন ছিলেন তাঁরা। একটা ভাবনাই ছিল সবার মাথায়—বিশ্বকাপ জয়। সেই লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছে ভারত। বিশ্বকাপ জয়ের পর এখন পুরোপুরিই নির্ভার মহেন্দ্র সিং ধোনির দল। প্রশংসা-অভিনন্দন-আনন্দ সব মিলিয়ে জীবনের সেরা সময়টাই যেন পার করছেন ভারতীয় দলের সদস্যরা। অভিনন্দন পেতে কার না ভালো লাগে? আর অভিনন্দন জানিয়েছেন কে? স্বয়ং রাষ্ট্রপতি। গতকাল রাজভবনের চা-চক্রে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে মিলিত হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রিকেটের দারুণ ভক্ত রাষ্ট্রপতি ফাইনালেও গ্যালারিতে ছিলেন। গ্যালারিতে বসে দেশের জয় উপভোগ করলেও জয়ের নায়কদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়নি। এ জন্যই রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন খেলোয়াড়দের। ওয়েবসাইট।অনুপ্রেরণামুম্বাইয়ের ওয়াংখেড়েতে যখন মহাকাব্য রচিত হচ্ছিল, মহেন্দ্র সিং ধোনির দলের, সাত সমুদ্র তেরো নদীর ওপারে মায়ামিতে দ্বৈত টেনিস টুর্নামেন্টে খেলতে ব্যস্ত ছিলেন মহেশ ভূপতি ও লিয়েন্ডার পেজ। কিন্তু প্রিয় ক্রিকেট দলের ফাইনাল খেলা রেখে কি কোর্টে নামতে ভালো লাগে? বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের আনন্দ-উল্লাস দেখে, তবেই দ্বৈতের ফাইনালে নামেন দুজন। নেমেই আগুনে মূর্তি। ম্যাক্স মিরনি ও ড্যানিয়েল নেস্তরকে ২-১ সেটে হারিয়ে জেতেন দ্বৈত শিরোপা। ধোনিদের সাফল্যই যে বড় অনুপ্রেরণা ছিল সেটা ম্যাচ শেষে বলেছেনও ভূপতি, ‘ওই জয় আমাদের জন্য ছিল বাড়তি অনুপ্রেরণা। আমাদের দেশের জন্য এটা একটা বিশাল গর্বের ব্যাপার।’ একটা জয় কত মুহূর্তেই বদলে দিতে পারে সবকিছু! এএফপি। চুল মানতএকসময় ছিল কাঁধ পর্যন্ত লম্বা চুল। সেই চুল কবেই ছেঁটে ছোট করে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক চুল ছাঁটলেন আবারও, তা-ও বিশ্বকাপ জয়ের পর। এতে আপনি ভেবে বসতে পারেন, ক্রিকেটে মোক্ষলাভের পর ধোনি বুঝি সন্ন্যাস নিয়েছেন। না, না, ব্যাপারটা তা নয়। আর দশজন ভারতীয়ের মতো তিনিও মানত করেছিলেন, বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করবেন। ধোনির বাড়ি রাঁচির এক ধর্মভিক্ষুক উপদেশ দেন চুল কামাতে হবে রাত ২-৪৫ মিনিট থেকে ৩টার মধ্যে। ধোনি নির্দেশ পালন করেছেন যথাযথ। তাই কাল মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে বিশ্বকাপ ট্রফি হাতে যে ধোনিকে দেখা গেল, তাঁর মাথায় একটাও চুল নেই। মুণ্ডত মস্তক। ওয়েবসাইট।