অন্যকলাম
‘ডি’তে ধোনি‘ডি’ ডি-ই থাকল। ‘ডন’ হয়ে গেলেন ‘ধোনি’! ঘোষণাটা শাহরুখ খানের। আসছে নতুন একটা সিনেমার জন্য ডান হাতে ‘ডি’ লেখা উল্কি এঁকেছিলেন কিং খান। ‘ডি’ মানে ডন। কিন্তু ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এই ‘ডি’ উৎসর্গ করে দিলেন বলিউড সম্রাট। বললেন, এখন থেকে ‘ডি’ মানে ডন নয়, ধোনি, ‘ধন্যবাদ, টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জন্য আমি অত্যন্ত গর্বিত। ১৯৮৩ সাল থেকে এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলাম। আমার হাতে “ডি” উল্কিটা এখন থেকে আর ডন বোঝাবে না, বোঝাবে ধোনি।’ শুধু ধোনি নন, শাহরুখ ধন্যবাদ জানিয়েছেন টেন্ডুলকার, গম্ভীরসহ গোটা ভারতীয় দলকেই। ওয়েবসাইট।অনুতাপঅন্তর্জ্বালায় পুড়ছেন মোহাম্মদ আমির। বিষাদে ছেয়ে আছে তাঁর মন। পাকিস্তানের তরুণ এই ফাস্ট বোলারের মনটা ভীষণই খারাপ বিশ্বকাপে খেলতে পারলেন না বলে। খেলতে না পারার কারণটা সবারই জানা—স্পট ফিক্সিংয়ের দায়ে আপাতত ক্রিকেট থেকে তিনি বহিষ্কৃত। সেটা হোক, ক্রিকেটকে তো আর মন থেকে বহিষ্কার করেননি তিনি! বিশ্বকাপে খেলতে না পারাটা তাই হয়ে থাকবে তার সারা জীবনের আফসোস, ‘কী বলব..., এত বড় একটা টুর্নামেন্ট খেলতে না পেরে দুঃখিত তো অবশ্যই। সারা জীবনই এই দুঃখ থাকবে।’ ওয়েবসাইট।উডসের চেষ্টামানুষ একদিন না একদিন ভুল বুঝতে পারে। যেমন ভুল বুঝতে পেরে টাইগার উডস পুড়ছেন অনুশোচনার আগুনে, যা তাঁকে টানছে মানুষ হওয়ার পথে; চেষ্টা করছেন ভালো মানুষ হওয়ার! ঘরে এলিন নর্ডেগ্রিনের মতো সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সম্পর্ক ছিল উডসের। ২০০৯ সালে সেই ঘটনা ফাঁস হওয়ায় উডসের জীবনের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। সম্পর্ক চুকিয়ে দিয়ে স্ত্রী এলিন দুই সন্তানকে নিয়ে উঠেছেন আলাদা বাড়িতে। গলফের রাজত্ব হারিয়ে উডস দেখতে পাচ্ছেন ক্যারিয়ারের শেষের ছবিও। ‘আমি চেষ্টা করছি ভালো মানুষ হওয়ার। আমি চেষ্টা করছি ভালো মানুষের সঙ্গে সঙ্গে আমাদের সন্তানদের কাছে ভালো বাবা হওয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ’—এই হচ্ছেন বর্তমানের উডস। ওয়েবসাইট।