অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্য সুধীর!যে ট্রফিতে ছোঁয়া পেতে অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেটাররা, খোদ শচীন টেন্ডুলকারের জন্য যেটি ছিল আজন্ম আরাধ্য এক স্বপ্ন; সুধীর কুমার চৌধুরী নামের এক সাধারণ মানুষও পেয়ে গেলেন তার ছোঁয়া। সেটিও ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানটির সঙ্গে কাঁধ মিলিয়ে, একই সঙ্গে! সুধীরের ভাগ্যকে ঈর্ষা করাই যায়। তবে তাঁরও কিন্তু দীর্ঘ সাধনা লেগেছে। ভারতীয় ক্রিকেট দল, বিশেষ করে টেন্ডুলকারের অন্ধভক্ত বিহারের এই ২৮ বছরের যুবক। প্রায় সবগুলো ম্যাচেই গায়ে তেরঙা রং মেখে হাজির হন। সাইকেল চালিয়ে ছোটেন এক ভেন্যু থেকে অন্য ভেন্যু। টেন্ডুলকারকে পূজা করেন দেবতাজ্ঞানে। তাঁর এই ভালোবাসার খবর ছাপা হওয়ার পর থেকে টেন্ডুলকার নিজেই প্রায় সময়ই ম্যাচের টিকিট দেন সুধীরকে। বিশ্বকাপ জেতার দিনও সুধীরের কথা টেন্ডুলকার ভোলেননি! ওয়েবসাইট।মুফতে কেশকর্তনমহেন্দ্র সিং ধোনি আসলেই চ্যালেঞ্জ...না, শুধু প্রতিপক্ষের জন্য নয়; তাঁর ভক্তদের জন্যও। ধোনি লম্বা চুল রাখলেন। ভক্তরাও ঘটা করে শুরু করল লম্বা চুল রাখা। হঠাৎ করে একদিন দেখা গেল, চুল ছোট করে ধোনি যেন সুবোধ বালক। ভক্তদেরও সাধনার চুল বিসর্জন দিতে হলো। এবার বিশ্বকাপে ধোনি তো মাথা প্রায় ন্যাড়া করে ফেলেছেন। ভারতে শুরু হয়েছে ধোনির মতো চুল ছাঁটার হিড়িক। তা ছাড়া গরমও একটু বেশি পড়েছে। এদিক দিয়ে ধোনির নিজের শহর রাঁচির ভক্তরা বিশেষ সুবিধা পাচ্ছেন। এখানে যে স্যালুনে ধোনি নিয়মিত চুল কাটাতেন, ধোনির স্যালুন নামে পরিচিতি পেয়ে যাওয়া সেই পার্লারে শুরু হয়েছে বিশেষ অফার। বিনা মূল্যে কাটতে পারবেন চুল! ওয়েবসাইট।