অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে ধোনিক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে চাইলে সেনাবাহিনীর অফিসারও বলা যায়। আক্ষরিক অর্থেই তাই। ভারতের সেনাবাহিনীর প্রধান ভিকে সিংই ধোনিকে সেনাবাহিনীর সম্মানজনক কমিশন দেওয়ার প্রস্তাব করেছেন। ২৮ বছরের অপেক্ষার পর দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য ধোনি এবং তাঁর দলের ক্রিকেটারদের সময়টা কাটছে দেশের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে। সুরেশ রায়নাকে নিয়ে পরশু সেনাবাহিনীর প্রধান ভিকে সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান ধোনি। বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলার এক ফাঁকে ধোনিকে সম্মানজনক কমিশন দেওয়ার প্রস্তাব করেন ভিকে সিং। ধোনিও সাগ্রহে তা গ্রহণ করে বলেছেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ তাঁর ছোটবেলা থেকেই। ওয়েবসাইট।টেন্ডুলকারের নামেপ্রিয় খেলোয়াড়ের জন্য সমর্থকেরা অনেক কিছুই করে। তবে শচীন টেন্ডুলকারের সমর্থকেরা ব্যতিক্রম কিছুই করল। বিশ্বকাপ জয়ের পর টেন্ডুলকারকে তো শুভেচ্ছা জানিয়েছেনই, সঙ্গে ১৩০ জনের টেন্ডুলকার ভক্তের দল ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য টাকা অনুদান দিল। টেন্ডুলকারের নামে টাকা সংগ্রহের অভিযান চালিয়ে তারা ইতিমধ্যেই জোগাড় করেছে এক লাখ রুপির মতো। সর্বনিম্ন ১০০ রুপিতে থেকে ১৫ হাজার রুপিও দিয়েছেন কেউ কেউ। টাকা অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত শনিবার ফাইনালের দিন থেকেই। এখনো চলছে। টেন্ডুলকার মুম্বাইয়ের ছেলে। অনুদানের টাকার ৬০ শতাংশের বেশি তাই উঠেছে মুম্বাই থেকেই। তিনজন দিয়েছেন ১০ হাজার রুপি করে, দুজন ১৫ হাজার রুপি করে। ওয়েবসাইট। ঘুরে দাঁড়ানোভয়াবহ সুনামির ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি জাপান। ভূমিকম্পে বিধ্বস্ত জনপদে এখনো মাতম। চলছে পুনর্গঠন আর পুনর্বাসন-প্রক্রিয়া। বন্ধ হয়ে আছে দেশটির ক্রীড়াঙ্গনও। তবে এরই মধ্যে একটা সুখবর এনে দিয়েছে জাপানের জে-লিগের দল কাশিমা আন্টলার্স। এএফসি চ্যাম্পিয়নস লিগে কাল দক্ষিণ কোরিয়ার স্যামসাং ব্লুউইংসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ব্লুউইংস ‘এইচ’ গ্রুপের শীর্ষে থাকা দল, তার ওপর আন্টলার্স ম্যাচটি খেলেছে দক্ষিণ কোরিয়ায় গিয়ে। ফলে তাদের জন্য এই ১ পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। এদিকে জাপানের ফুটবল সংস্থাও জানিয়েছে, কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হচ্ছে। শেষ পর্যন্ত আগামী কোপায় তারা খেলতেও পারে। এএফপি।