অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থক বটে!ক্রীড়া প্রতিবেদক  দলের জন্য সমর্থকেরা কত কিছুই না করে। আদুল গায়ে রং মেখে, সাইকেল চালিয়ে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ছুটে যান ভারতের সমর্থক সুধীর কুমার চৌধুরী। পাকিস্তানের জলিল চাচা এই বয়সেও ছোটেন দেশ-দেশান্তর। বাংলাদেশ ক্রিকেট দলেরও এমনই এক অন্ধ সমর্থক হয়ে উঠতে চান সালাউদ্দিন। ঢাকার আগারগাঁওয়ের বাসিন্দা ৪৫ বছর বয়সী সালাউদ্দিন জানিয়েছেন, এখন থেকে যত দিন না বাংলাদেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, তত দিন সব সময় তাঁর পরনে থাকবে বাংলাদেশের জার্সি। নিতান্ত বাধ্য না হলে এই জার্সি তিনি খুলবেন না। কাজটা কঠিন, সালাউদ্দিন জানেন। তবে তাঁর আশা, এই ‘সাধনা’ ২০১৫ সালেই শেষ হয়ে যাবে!রুনিকে ‘না’গোলখরা কাটিয়ে উঠেছেন, গত সপ্তাহে হ্যাটট্রিক পেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে। পরশু রাতে তাঁর একমাত্র গোলেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার পথে চেলসিকে হারিয়ে এগিয়ে গেল ম্যানইউ। অথচ এমন সুসময়েই কিনা স্পন্সর কোম্পানি কোকাকোলা মুখ ফিরিয়ে নিল ওয়েইন রুনি থেকে! কোমলপানীয় প্রতিষ্ঠান কোক জিরোর সঙ্গে সেই ২০০৭ সাল থেকে চুক্তি এই ইংলিশ স্ট্রাইকারের। কিন্তু নতুন করে আর রুনির সঙ্গে কোনো চুক্তি করতে চাইছে না প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে তা জানিয়েও দিয়েছে কোকাকোলা। প্রায় ছয় লাখ পাউন্ডের এই চুক্তি বাতিল করে কোকাকোলা ব্যস্ত হয়ে পড়েছে ২০১২ লন্ডন অলিম্পিক নিয়ে। রয়টার্স। কার্লোসকে কলা ধরুন, কেউ আপনাকে কলা খাওয়ার প্রস্তাব দিল? কিছু মনে করবেন? শুভাকাঙ্ক্ষী কেউ এই পুষ্টিকর খাবারটি আপনার দিকে বাড়ালে আপনি হয়তো খুশি মনেই নিতে পারেন। কিন্তু খেলার মাঠে বা গ্যালারিতে কাউকে কলা দেখানো বা খাওয়ার ইঙ্গিত করা কিন্তু অপরাধের মধ্যে পড়ে। আর সেই অপরাধ করেই জরিমানা গুনছে রাশিয়ার চ্যাম্পিয়ন দল জেনিত সেন্ট পিটার্সবার্গ। জরিমানার অঙ্কটাও কম নয়—প্রায় ৭ লাখ ৭৫ হাজার টাকা। পিটার্সবার্গের ব্রাজিলিয়ান ফুলব্যাক রবার্তো কার্লোসকে কলা খাওয়ার ইঙ্গিত দেন এক ভক্ত। এর পরই রাশিয়ান ফুটবল ইউনিয়নের ডিসিপ্লিনারি কমিটি এটিকে বর্ণবাদী কাজ ঘোষণা করে এবং ক্লাবকে দিয়েছে তারই শাস্তি। রয়টার্স।