অন্যকলাম
চুল বিসর্জনলারিসা রিকেলমে, পুনম পান্ডের কাতারে নাম লেখালেন কেভিন গ্রোসকেরুজ। এই তিনজন এক কাতারে তাঁদের প্রিয় দলের সাফল্যের জন্য কিছু বিসর্জন দেওয়ার ঘোষণা দিয়ে। লারিসা ঘোষণা দিয়েছিলেন তাঁর দেশ প্যারাগুয়ে ২০১০ ফুটবল বিশ্বকাপ জিতলে বিবস্ত্র হবেন। পুনম এবার বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সাফল্য কামনায় দিয়েছিলেন একই ঘোষণা। গ্রোসকেরুজের ঘোষণা ও রকম ‘ভয়াবহ’ কিছু নয়। বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগা জিতলে তিনি কেটে ফেলবেন শখের চুল। প্যারাগুয়ে বিশ্বকাপ জেতেনি, লারিসাকেও প্রতিশ্রুতি পূরণ করতে হয়নি। পুনমের এখন প্রতিশ্রুতি পূরণের পালা! বরুসিয়ার স্ট্রাইকার ও সমর্থক গ্রোসকেরুজকে মুণ্ডিত মস্তক মনে হয় হতেই হচ্ছে। চ্যাম্পিয়ন তারা হওয়ার পথে। এএফপি। সমর্থকের মামলাজীবনের চেয়ে কি দল বড়? বিশ্বে এমন অনেক সমর্থক আছে, যাদের কাছে নিজের জীবনের চেয়েও দল বড়। সান্ডারল্যান্ডের এক সমর্থকের কাছে এটা সত্য নয়। তাঁর কাছে নিজের জীবনটা আগে তারপর দল! প্রিয় দলের বিপক্ষে মামলা ঠুকে দিচ্ছেন ওই সমর্থক। ২০০৮-০৯ মৌসুমে সান্ডারল্যান্ড খেলোয়াড় জিবরিল সিসের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে পড়েছিল গ্যালারিতে। পড়েছিল আসলে ওই সমর্থকের গায়ে। বেশ আহতই হতে হয়। তারই ক্ষতিপূরণ চেয়ে এত দিন পর তিনি করতে যাচ্ছে মামলা। সান্ডারল্যান্ড সভাপতি নিয়াল কুইনকে এরই মধ্যে বিষয়টি জানিয়েছেন ওই সমর্থক। রয়টার্স। রেফারিকে লাথিগোল তো বাতিল করেছেনই, আবার দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে গোলদাতাকে মাঠ থেকে বহিষ্কার। পরিণতিটা কী হতে পারে ভেবে আন্দ্রেই শেভচেঙ্কো রেফারির সিদ্ধান্ত মানলেও ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভের এক সমর্থকের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি! ম্যাচ শেষে ডাচ রেফারি বিয়র্ন কুইপার্সকে লাথি মেরে মাঠের ‘অন্যায়ের’ ঝাল মিটিয়েছেন ওই ক্রুদ্ধ সমর্থক। রেফারি বেচারা মাঠে রীতিমতো গড়াগড়ি খেয়েছেন। ব্রাগার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অফসাইডের বাঁশি বাজার পরও বল ব্রাগার জালে জড়ান ডায়নামো কিয়েভের আন্দ্রেই শেভচেঙ্কো। যদিও শেভচেঙ্কোর দাবি, রেফারির বাঁশি তিনি শোনেননি। কিন্তু রেফারি কুইপার্স দেখিয়ে দেন হলুদ কার্ড। আগেই একটি হলুদ কার্ড পাওয়ায় এটি হয়ে যায় লাল। ওয়েবসাইট।