অন্যকলাম
ফিরে যাওয়াবেচারা মারকুইনহোস সুদূর ব্রাজিল থেকে খেলতে এসেছিলেন জাপানে। দীর্ঘ ১০ বছর ধরে জাপানের বিভিন্ন ক্লাবে খেলছেনও। কিন্তু ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে জাপানিদের জনজীবন বিধ্বস্ত। প্রাণ গেছে ১৫ হাজার মানুষের। স্বচক্ষে এমন হূদয়বিদারক দৃশ্য দেখে কি আর স্থির থাকা যায়? মানসিকভাবে প্রচণ্ড আঘাত পাওয়া মারকুইনহোস তাই জে লিগের দল ভেগালটা সেন্দাই ক্লাবের সঙ্গে চুক্তিটাই বাতিল করে ফিরে গেছেন ব্রাজিলে। ফিরে গেছেন আসলে বেশ কদিন আগেই। ২৩ এপ্রিল জে লিগ আবার শুরু হওয়ার দিনেই ফিরে আসার পরিকল্পনা করছিলেন। কিন্তু মানসিক স্বস্তিটা ফিরে পাননি বলে শেষ পর্যন্ত চুক্তিটাই বাতিল করে দিলেন। ওয়েবসাইট।ক্রুদ্ধ জিদানরাশিয়ার অন্যতম প্রজাতন্ত্র চেচনিয়ার গ্রোজনিতে নির্মিত হয়েছে নতুন স্টেডিয়াম। তেরেক গ্রোজনি ফুটবল ক্লাবের এই স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে সৃষ্টি হয়েছে মহা ঝামেলা। খবর বেরোয়, ২০০৪ সালে বোমা বিস্ফোরণে নিহত চেচেন নেতা আখমাদ কাদিরভের নামে নামকরণ করা স্টেডিয়ামটি আগামী ৯ মে উদ্বোধন করার কথা ছিল ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের। চেচনিয়ার ক্রীড়াপ্রধান হায়দার আলখানভই বলেন, জিদান আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন। অথচ মিডিয়ায় প্রকাশিত এই খবরে জিদান মহা ক্রুদ্ধ। স্টেডিয়াম উদ্বোধনের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি কোনো আমন্ত্রণই পাননি, আর এ রকম খবর মানুষের কাছে বিভ্রান্তকর! আমন্ত্রণ পেলেও জিদান যেতে পারতেন না। যে ক্লাবের পরামর্শক হিসেবে তিনি কাজ করছেন, সেই রিয়াল মাদ্রিদ যে অনুমতি দেবে না! এএফপি।অর্থ পুরস্কারবিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পুরস্কারের বন্যায় ভাসছেন ভারতের ক্রিকেটাররা। পাকিস্তানি ক্রিকেটাররাও কম যাচ্ছেন না! শিরোপা দূরে থাক, ফাইনালেই উঠতে পারেনি শহীদ আফ্রিদির পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিদায় সেমিফাইনাল থেকেই। আফ্রিদিদের এই অর্জনেই সন্তুষ্ট দেশবাসী। দেশে ফিরেই দল পেয়েছে ফুলেল শুভেচ্ছা। ব্যতিক্রমী ইতিহাস। সংবর্ধনার পর তাঁরা পেতে যাচ্ছেন অর্থ পুরস্কারও। এটাও ব্যতিক্রম। পাকিস্তানের বিশ্বকাপ দলের প্রত্যেক সদস্যকে ৫ লাখ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ কাইম আলী শাহ। শাহ আশাবাদী, ২০১৫ বিশ্বকাপ হবে পাকিস্তানের। ওয়েবসাইট।