অন্যকলাম
অসম্মান!গণমাধ্যমকর্মীদের সঙ্গে হোসে মরিনহোর সম্পর্ক কোনো দিনই ভালো না। সময়-সুযোগ পেলেই সাংবাদিকদের সমালোচনা করেন রিয়াল মাদ্রিদ কোচ। তবে সমালোচনা করলেও সাংবাদিকদের মরিনহো অসম্মান করেছেন, এমন অভিযোগ কেউ কখনো করেননি। এবার নাকি সেই কাজটাও করলেন। শনিবার লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচের আসাটাই নিয়ম। কিন্তু বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে মরিনহো দর্শন দেননি। পাঠিয়ে দেন সহকারী অ্যাইতর কারাঙ্কাকে। সাংবাদিকদের দাবি, তাঁদের অসম্মান করতেই মরিনহো এই কাজ করেছেন। এ নিয়ে গণমাধ্যমে চলছে মরিনহো সমালোচনা। যদিও কারাঙ্কা বলেছেন, ‘প্রধান কোচ কাউকে অসম্মান করেননি।’ ওয়েবসাইট।ক্রাউচের বিয়েআংটি বদল করে রেখেছেন দুই বছর আগে। বিয়ের দিনক্ষণটাই শুধু ঠিক করতে পারছিলেন না। অবশেষে বিয়ের জন্য একটি শুভদিন বেছে নিয়েছেন পিটার ক্রাউচ আর তাঁর বান্ধবী অ্যাবে ক্ল্যান্সি। আগামী ৩০ জুন রাতে শুভবিবাহ। আংটি বদলের অনেক পরে হলেও বিয়েটা হবে খুব ধুমধাম করে। খানাপিনা হবে লিস্টারশায়ারের স্ট্যাপলফোর্ড হোটেল। তবে বিয়েটা হবে ক্রাউচের গ্রামের বাড়ি সেন্ট মেরি মাগদালেনের গির্জায়। আর দম্পতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্ব হবে গ্র্যান্ড হলে। দীর্ঘদিন পর হঠাৎ করেই ক্রাউচ-ক্ল্যান্সির বিয়ের পিঁড়িতে বসার মনস্থির করার পেছনে হয়তো বড় ভূমিকা মেয়ে সোফিয়া রুবির। দুই সপ্তাহ আগেই ক্ল্যান্সির কোল আলো করে দুনিয়ায় এসেছে সোফিয়া। ওয়েবসাইট।ফেরা!দেশে ফিরছেন সেই জুলকারনাইন হায়দার। না, চুপিসারে নয়, বলা যায় বুক ফুলিয়েই দেশে ফিরছেন জুলকারনাইন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকই নিশ্চিত করেছেন, পাকিস্তানে জুলকারনাইন ও তাঁর পরিবারকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। লন্ডনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জুলকারনাইন সবই খুলে বলেছেন। এবং প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর এবং তাঁর পরিবারের কোনো ক্ষতি হবে না, এমন নিশ্চয়তা পেলে ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে যে আবেদন করেছিলেন সেটা প্রত্যাহার করবেন। মালিক শর্তে রাজি হয়েছেন। গত নভেম্বরে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে দলছুট হয়ে লন্ডনে পালিয়ে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পরে এ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। ওয়েবসাইট।