অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি বিশ্বকাপবিশ্বকাপ জয়ের পর পুরস্কারের বন্যায় ভাসছেন। এই তালিকায় যোগ হলো ব্যতিক্রমী এক পুরস্কার। বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছেন ২ এপ্রিল, মুম্বাইয়ের ফাইনালের দিন দশেক পর আরও একটি বিশ্বকাপ ট্রফি হাতে উঠল শচীন টেন্ডুলকারের। ঠিক বিশ্বকাপ ট্রফি নয়, রেপ্লিকা। সোনার পাতে মোড়ানো রুপার এই রেপ্লিকা টেন্ডুলকারকে উপহার দিয়েছেন শ্রীসাই গোল্ড প্যালেসের স্বত্বাধিকারী টি এ শারাভান। ৬০ গ্রাম সোনা ও সাড়ে চার কেজি রুপার এই রেপ্লিকা তৈরি করতে ২০ জন স্বর্ণকারের সময় লেগেছে দুই মাস! তার মানে, টেন্ডুলকারের বিশ্বকাপ অতৃপ্তি ঘুচতে যাচ্ছে—এটা আগেই জানতেন শারাভান! ওয়েবসাইট।ভূমিকম্পের জেরভয়াবহ ভূমিকম্প আর সুনামি স্থবির করে দিয়েছে জাপানের ক্রীড়াঙ্গনকেও। ভূমিকম্পের কারণে জাপানের পারমাণবিক চুল্লি ঝুঁকির মুখে। আর পারমাণবিক বিস্ফোরণের ভয়ে একে একে বাতিল হয়ে যাচ্ছে জাপানের বিভিন্ন টুর্নামেন্ট। টোকিওতে বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল গত মাসে। বাতিল হয়ে গেছে। একই আতঙ্কে এবার বাতিল হয়ে গেল বিশ্ব ভলিবল লিগের ছয়টি ম্যাচও। আগামী ১১ থেকে ২৬ জুনের মধ্যে সাইতামা, নাগাসাকি ও ওয়াকায়ামায় জার্মানি, রাশিয়া ও বুলগেরিয়ার সঙ্গে দুটি করে ম্যাচ খেলার কথা ছিল জাপানের। কিন্তু জাপানের ভলিবল অ্যাসোসিয়েশন ও ভলিবলের বিশ্ব সংস্থা এফআইভিবিকে জাপান সফরে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে দেশ তিনটি। রয়টার্স।গান নিয়েআইসিসি, বিসিসিআই ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) হাতে আইনি নোটিশ ধরিয়ে দিয়েছে যশরাজ ফিল্মস। অভিযোগ, বিশ্বকাপের ম্যাচগুলোয় তাদের গান বিনা অনুমতিতে পরিবেশন করা হয়েছে। যশরাজ ফিল্মস তাই আইনি নোটিশ পাঠানোর জন্য দায়িত্ব দিয়েছিল নোভেক্স কমিউনিকেশন নামের এজেন্সিকে। চলচ্চিত্রের গান ব্যবহার এবং কোনো অনুষ্ঠান বা সমাবেশে পরিবেশন করার লাইসেন্স দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। এমসিএর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এমসিএর একটি সূত্র দাবি করেছে, পুলিশের কাছে অনুমতি নেওয়ার পাশাপাশি এটা প্রচার করার স্বত্বও তারা কিনেছে। এ জন্য নাকি ১৩ থেকে ১৪ লাখ রুপি খরচও হয়েছে। কোন গান নিয়ে আইনি এই জটিলতা, তা জানা যায়নি। ওয়েবসাইট।