অন্যকলাম
গাজন নষ্টঅধিক সন্ন্যাসী থাকলে গাজন নষ্ট হবেই। পুরোনো তত্ত্বটা নতুন করে শোনালেন জাভেদ মিয়াঁদাদ। কেন পাকিস্তানের ব্যাটিং কোচ হতে রাজি হলেন না—এই প্রশ্ন করা হয়েছিল বড়ে মিয়াঁকে। পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিক জানালেন, একই দলে পাঁচ-পাঁচজন কোচ থাকার কোনো মানেই তিনি দেখেন না। ‘এতগুলো কোচ থাকার কোনো মানেই হয় না। কোচ হবে একজনই এবং সবকিছুর জন্য তাকেই দায়িত্ব নিতে হবে। তাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতাও দিতে হবে’—বলেছেন মিয়াঁদাদ। এর আগে তিনবার কোচ হিসেবে পাকিস্তান দলের সঙ্গে কাজ করেছেন। কোনোবারই শেষ অভিজ্ঞতাটা সুখকর ছিল না। ‘এটাও আমাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে’—বলেছেন তিনি। ওয়েবসাইট।বোমা গুজববোমা আতঙ্কের কবলে আইপিএলের ম্যাচ! পরশু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ। এই ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে বোমা হামলার গুজব। চিন্নাস্বামীর ৫ ও ৬ নম্বর গেটকে ঘিরে তৈরি গুজবটি স্টেডিয়াম এলাকা ছাপিয়ে দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো শহরে। কিছু সময় থমকে থাকে শহর। কিন্তু পরে পুলিশ নিশ্চিত করে ওটা গুজব। ঘটনা হলো, স্টেডিয়াম-সংলগ্ন একটি গাছে এক টুকরো কাপড় ঝুলতে দেখা যায়। ব্যস, ওটাকেই বোমা ভেবে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কোন এক লোক নাকি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কাপড়খানা গাছে ঝুলিয়ে রেখে আসে! গাছে কাপড় ঝুলতে দেখেই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ার অবশ্য কারণ আছে। ২০১০ সালে আইপিএলের তৃতীয় সংস্করণের সময় ঠিকই বোমা বিস্ফোরিত হয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে। ওয়েবসাইট।লাভ কী!যেকোনো সুখবর শোনার পর কার না মন ভরে যায় আনন্দে! কিন্তু মোহাম্মদ আসিফের হয়েছে ঠিক উল্টো দশা। সুখবর একটা শুনলেন, শোনার পর মনটা আরও বিষাদে ভরে গেল! দুবাই বিমানবন্দরে মাদকদ্রব্য নিয়ে ধরা পড়ায় আরব আমিরাতে দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন এই পেসার। এ কারণে সেখানে গিয়ে পাকিস্তানের ম্যাচগুলো খেলতেও পারেননি। সম্প্রতি আরব আমিরাত সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিল। কিন্তু লাভ হলো কী? আসিফ তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিষিদ্ধ! ওয়েবসাইট।