অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইট বিপত্তিগত মাসে ইংল্যান্ডের আমন্ত্রণে একটি প্রীতি ম্যাচ খেলতে ওয়েম্বলি গিয়েছিল ঘানা। কোল ঘানার সমর্থকদের বিদ্রূপ করে টুইটারে লেখেন, ‘ওয়েম্বলিকে ঘিরে রেখেছে অভিবাসীরা! ওয়েম্বলিতে নিরাপদে থাকার একমাত্র উপায় হবে ইংল্যান্ডের জার্সি পরে এবং মুখে ডব্লু কিংবা সেন্ট জর্জেসের পতাকা আঁকিয়ে আসা।’ বুঝে গিয়েছিলেন কাজটা খারাপ হয়ে গেছে। পর পরই তাই পোস্টটা সরিয়ে ফেলেন। কিন্তু হলে কী হবে, এফএর গোচরে আসায় একেবারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। কোল অভিযোগ মেনেই নিয়েছেন। জরিমানা হোক বা সতর্কবার্তা, ২১ এপ্রিলই ঝামেলাটা মিটে যাবে কোলের। কিন্তু কথা হলো, খেলোয়াড়দের কি টুইটারে বিতর্কিত এমন মন্তব্য চলতেই থাকবে? এর আগে ফুটবলার বাবেল, ক্রিকেটার পিটারসেনও টুইট করে ধরা খেয়েছেন। এএফপি।বার্সেলোনার মামলাবার্সেলোনা নাকি খেলোয়াড়দের ডোপ দেয়! এমন আঁতে ঘা দেওয়া খবরের প্রতিবাদ না করে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপ’-এর বিরুদ্ধে তাই মানহানিরই মামলা করেছে ক্লাবটি। নামটা বড় বলে সম্মানহানির অঙ্কটাও বড়, প্রায় ৬২ লাখ ইউরো। গত ১৩ মার্চ কাদেনা কোপের ‘এল পার্তিদো ডি লাস ১২’ অনুষ্ঠানে জানানো হয়, রিয়াল মাদ্রিদের এক কর্মকর্তা বলেছেন রিয়াল বুঝতে পারে না, সততা প্রশ্নবিদ্ধ এমন ডাক্তারদের নিয়ে বার্সেলোনা কেন কাজ করে। ফুটবল ফেডারেশনকে ড্রাগ পরীক্ষার ব্যাপারে আরও কঠোর হতেও বলে রিয়াল। মানে বার্সেলোনার বিরুদ্ধে পরোক্ষে ডোপ চর্চার অভিযোগ! এটা কীভাবে মানবে বিশ্বকে ফুটবল-জাদুতে মুগ্ধ করে রাখা মেসির ক্লাব? এএফপি।সেই গ্রেগভারতের কোচ ছিলেন প্রায় দুই বছর। তাতেই ভারতীয় ক্রিকেটে কম বিতর্কের জন্ম দেননি গ্রেগ চ্যাপেল। শেষ পর্যন্ত তাঁর বিদায়টা ছিল অগৌরবের। সেই গ্রেগ চ্যাপেলেরই এখন ভারতের অনেক কিছুই ভালো লাগে! যেমন বলছেন, ভারতের মতো অস্ট্রেলিয়ার অগুনতি প্রতিভা নেই। গত বছর অস্ট্রেলিয়ার নির্বাচক হওয়া গ্রেগ ক্রিকেট অস্ট্রেলিয়ার কয়েকজন সদস্যের সঙ্গে সম্প্রতি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। বেসবলের বোস্টন রেড সক্স ও ইউনিভার্সিটি অব টেক্সাস ফুটবল দলের সাফল্যের ইতিহাস খতিয়ে দেখাই ছিল সফরের উদ্দেশ্য। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে ফিরেই ‘মেজো’ চ্যাপেল বলেছেন, ভারতের মতো অস্ট্রেলিয়ার ক্রিকেটে অত প্রতিভা নেই। সুতরাং যা আছে তা নষ্ট না করে দরকার ভালো পরিচর্যার। ওয়েবসাইট।