অন্যকলাম
শান্তির জন্যবৈরিতাকে জয় করতেই পাকিস্তান ও ভারতের দুই টেনিস খেলোয়াড় আইসাম-উল হক কুরেশি ও রোহান বোপান্না জুটি বেঁধে খেলছেন। একবার সরকারের কাছে ‘শান্তির জন্য টেনিস ম্যাচ’ আয়োজনের আহ্বানও জানিয়েছিলেন তাঁরা। এবার লিখিতভাবেই সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে তাঁর এবং বোপান্নার মধ্যে ‘শান্তির জন্য টেনিস’ ম্যাচ আয়োজনের আবেদন জানিয়েছেন কুরেশি। আন্তর্জাতিক টেনিসে ‘ইন্দো-পাক এক্সপ্রেস’ নামে পরিচিত জুটি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছেও আবেদন রেখেছেন। আবেদনটা জোরালো হয় এমন উপলক্ষও তাঁরা পেয়ে গেছেন। চলমান মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন তাঁরা। ওয়েবসাইট।পেঁচার প্যাঁচএকেই বলে গোদের ওপর বিষফোড়া। কদিন আগে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কলম্বিয়ার ঘরোয়া ফুটবলের খেলোয়াড় লুইস মনেরো। সেই গোদ ভালো না হতেই বিষফোড়া দেখা দিল। এবার এই ডিফেন্ডার পেলেন সাত ম্যাচের নিষেধাজ্ঞা। দুবারই একই কর্ম করেছেন মনেরো। লাথি মেরেছেন। প্রথমবার একটি পেঁচাকে! হ্যাঁ, পেঁচাই। অ্যাটলেটিকো জুনিয়র ক্লাবের মাসকট হিসেবে বিবেচিত সেই পেঁচাকে লাথি দিয়ে মেরে ফেলার পর দুই ম্যাচে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৫৬০ ডলার জরিমানা দিয়েছেন। এবার মনেরো লাথি মারলেন প্রতিপক্ষের এক খেলোয়াড়কে। সাত ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রায় সাড়ে সাত লাখ কলম্বিয়ান পেসো জরিমানা দিতে হচ্ছে তাঁকে। রয়টার্স।মরিনহো নীরব!গণমাধ্যম কর্মীদের সঙ্গে রিয়াল মাদ্রিদ কোচের সম্পর্ক কোনো দিনই মধুর ছিল না। তবে শত্রুতারও একটা পর্যায় আছে। সম্প্রতি সাংবাদিক-মরিনহো সম্পর্কটা অন্য মাত্রায় গিয়ে ঠেকেছে। গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মরিনহো নিজে না এসে পাঠিয়ে দেন সহকারীকে। ‘সাংবাদিকদের অপমান করতেই মরিনহো এই পথ বেছে নিয়েছেন’ ভেবে সাংবাদিকেরা শুরু করে দিল সমালোচনা। এরই মধ্যে পরশু ঘটে গেল আরেক কাণ্ড। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো (গত রাতে হয়ে গেছে) সামনে রেখে ১০০ সাংবাদিকের সংবাদ সম্মেলনে মরিনহো এলেন ঠিকই, কিন্তু মুখে কুলুপ, কোনো কথা বললেন না! সাংবাদিকেরাও কম যাননি, প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলন থেকে ‘ওয়াকআউট’ করে। এএফপি।