অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার চাওয়াবাবার শরীরে ধরা পড়েছে ক্যানসার। আইপিএল ছেড়ে জেমস হোপসের অস্ট্রেলিয়াতেই উড়ে যাওয়ার কথা। কিন্তু হোপস যাবেন না! না, আগেই অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে অকৃতজ্ঞ কিংবা লোভী বলাটা চরম অন্যায় হবে। হোপস বাবার প্রত্যাশামতোই চুক্তির সাড়ে তিন লাখ ডলার উশুল করতে পড়ে থাকছেন ভারতে। তাঁর বাবাই চান, ছেলে পুরো আইপিএলটা খেলুক। আগের মৌসুমে খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। গত জানুয়ারির নিলামে সাড়ে তিন লাখ ডলার পারিশ্রমিকে যোগ দিয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসে। হোপসই বলছেন, ‘আমার বাবাই আমাকে থাকতে বলেছেন এবং সতীর্থদের সঙ্গে আইপিএলের পুরোটা খেলতে বলেছেন। হ্যাঁ, এটা সত্য, তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। কিন্তু তিনি খুবই দৃঢ় মনোবলের।’ ওয়েবসাইট।অন্য এল ক্লাসিকোআরও চারটি ‘এল ক্লাসিকো’ অপেক্ষা করছে সামনে। হ্যাঁ, চারটিই। পরশু একটি ম্যাচ হয়ে যাওয়ার পরও। স্প্যানিশ কাপের ফাইনাল; চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগ—এই তিন ম্যাচের পাশাপাশি চতুর্থ বার্সা-রিয়াল দ্বৈরথটি হাভিয়ের পাস্তোরেকে নিয়ে। ইতালির ক্লাব পালের্মোর হয়ে এই মৌসুমে নজর কেড়েছেন এই আর্জেন্টাইন। খোদ ডিয়েগো ম্যারাডোনা যাঁর খেলার অসম্ভব ভক্ত। পাস্তোরেকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। মওকা বুঝে পালের্মোও পাস্তোরের দাম তুলেছে আকাশে। ক্লাব সভাপতি মরিজিও জামপারানি বলেছেন, ‘রিয়াল-বার্সা দুই দলই ওকে চায়। কিন্তু ওর দামটাও হতে হবে সে রকম। তবেই আমরা বিক্রি করব ওকে।’ সেই দামটা কত? ৩ কোটি ইউরো! ওয়েবসাইট।প্রতিযোগিতাপুরস্কারের বন্যায় ভাসছে বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনির দল। ২৮ বছর পর বিশ্বকাপ এনে দেওয়ায় ভারতের রাজ্য সরকারগুলো যেন ‘পুরস্কার পুরস্কার খেলা’ খেলছে। দেওয়া হচ্ছে টাকা, জমি। দিল্লি দিচ্ছে ছয় কোটি রুপি, পাঞ্জাব ও মহারাষ্ট্র দুই কোটি করে। তামিলনাড়ুর তিন কোটি রুপি। উত্তরাখণ্ড সরকার মুখ্যমন্ত্রীর কোটা থেকে দুই খণ্ড জমি। টাকার বস্তা নিয়ে রাজ্য সরকারগুলো এগিয়ে আসছে কীভাবে? টাকার উৎস কী? শিক্ষা বাজেট থেকেই নাকি টাকাটা দেওয়া হচ্ছে ক্রিকেটারদের। টাকার উৎস নিয়ে প্রশ্নটা উঠতই। মুম্বাই পুলিশের সাবেক প্রধান জুলিও রোবেইরো প্রশ্নটি তুললেন প্রথম, উচ্চ আদালতের প্রধান বিচারপতির বরাবর। পুরস্কার দিয়ে নাম কেনার রাস্তা কি এতে বন্ধ হবে? ওয়েবসাইট।