অন্যকলাম
আদুল গায়েক্রীড়া প্রতিবেদকঝাঁ ঝাঁ রোদ্দুর, খাঁ খাঁ গ্যালারি। আর এর মধ্যেই ম্যাড়মেড়ে ক্রিকেট। সব মিলিয়ে ১০-১২ জন দর্শক এবং ৫০-৬০ জন পুলিশ ও র্যাব সদস্য। ফাঁকা গ্যালারিতে চোখ বুলিয়ে এক জায়গায় চোখ আটকে গেল। এমন দৃশ্য সচরাচর বাংলাদেশে দেখা যায় না। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উত্তর প্রান্তের আন্তর্জাতিক গ্যালারিতে কিছু দর্শক আদুল গায়ে বসে আছে। তবে কি নিজেদের একাডেমি দলের খেলা দেখতে দক্ষিণ আফ্রিকা থেকে চলে এসেছে দক্ষিণ আফ্রিকান দর্শক। কাছে যেতেই ভুল ভাঙল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য গ্রীষ্মের চাঁদিফাটা গরমে টিকতে না পেরে ঊর্ধাঙ্গের ইউনিফর্ম খুলে রেখে আরামসে খেলা দেখছেন।ওয়ার্নের রূপরহস্যবয়স যত বাড়ছে, ততই তারুণ্য ফিরে পাচ্ছেন শেন ওয়ার্ন! পরশু রাজস্থানের হয়ে ওয়ার্নকে যারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে দেখেছেন, তাঁরা নিঃসংশয়ে মেনে নেবেন এই দাবি। বয়সের বলিরেখা, দাগ-টাগের বালাই নেই, মসৃণ মুখে টগবগে তারুণ্যের আভা। তবে কি সাবেক অস্ট্রেলিয় স্পিনার কসমেটিক সার্জারি করিয়েছেন, নাকি বোটোক্স ব্যবহার করেন? পত্রপত্রিকার এমন গুঞ্জনকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন ওয়ার্ন। এসব যদি ঠিক না হয়, কারণ তো একটা থাকবেই! ওয়ার্ন বলছেন তাঁকে তরুণ দেখায়, কারণ তিনি ময়শ্চারাইজার ব্যবহার করেন, স্বাস্থ্যসম্মত খাবার খান আর অনুশীলনে ঘাম ঝরান। আইপিএল নিয়ে ব্যস্ত ওয়ার্ন টুইটারে লিখেছেন, ‘নতুন এস্টি লডার ময়শ্চারাইজার আমার ত্বকে বিশাল পরিবর্তন এনেছে।’ ওয়েবসাইট।স্কার্টমেয়েদের পোশাকে সবচেয়ে বড় বিপ্লবটা ঘটেছে সম্ভবত টেনিসে। ‘পরিধেয় পোশাক যত পারো ছোট পরো’—এটাই যেন সময়ের ধারা। এই পোশাক বিপ্লব এবার দেখা যাবে বিশ্ব ব্যাডমিন্টনে। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন মেয়েদের নতুন পোশাক আইন করেছে। এখন থেকে গ্রাঁ প্রিঁ ও অন্য টুর্নামেন্টগুলোয় মেয়েদের কোর্টে নামতে হবে স্কার্ট পরে। আগামী ১ মে থেকেই এই আইন কার্যকর হবে। ‘ব্যাডমিন্টনকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন’ করতেই এই উদ্যোগ! ফেডারেশন এটাও জানিয়েছে, মেয়েরা শর্টস পরবে কি না, সেটি তাদের ব্যাপার, তবে স্কার্ট পরা বাধ্যতামূলক। যা অনেকে এরই মধ্যে পরতে শুরুও করেছেন। এতে কি আসলেই ব্যাডমিন্টন টেনিসের মতো আকর্ষক হবে? ওয়েবসাইট।