অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত মেলাওকেউ করমর্দনের জন্য আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনি সেদিকে ভ্রুক্ষেপই করলেন না—এমন ঘটনা কি ঘটেছে? ঘটে থাকলে ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান। কারণ, করমর্দন না করার অপরাধে সম্প্রতি প্রায় ১৫ লাখ টাকা জরিমানার ঘটনাও ঘটেছে চীনের ফুটবলে। চীনা ক্লাব গুয়াংজু হেংদা জানিয়েছে, দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রেনাতোকে ১৪ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। কারণ, মাঠ থেকে রেনাতোকে তুলে আনার পর রাগে রেনাতো কোচের সঙ্গে হাত মেলাননি; দর্শকদের অভিবাদনের জবাবও দেননি। শাস্তি এখানেই শেষ হয়ে যাচ্ছে না। রেনাতো তিন ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন! এএফপি।শ্রীশান্ত+রিয়া!রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যেমন দীপিকা পাড়ুকোন, কোচি টাস্কার্স কেরালার তেমনি রিয়া সেন। বহুদিনের সাধনাতেও বলিউডে প্রতিষ্ঠিত হতে পারেননি, তবে সুচিত্রা সেনের নাতনি ঠিকই আইপিএলের নতুন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছেন। দূতিয়ালির বাইরেও একটা বাড়তি দায়িত্বে দেখা যাচ্ছে রিয়াকে। কোচি টাস্কার্সের পেসার শ্রীশান্তকে মাঠের বাইরে বেশ সময় দিচ্ছেন বলিউড অভিনেত্রী। দুজন একসঙ্গে নানা জায়গায় ঘুরছেন। দুইয়ে দুইয়ে চার মেলাতে সময় লাগেনি। তবে যথারীতি ‘রোমান্স-জাতীয় কিছু নেই’ বলে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শ্রীশান্ত। নিজেকে সত্য প্রমাণিত করতে যোগ করেছেন বাড়তি তথ্য, ‘শিগগিরই বিয়ে করছি বাবা-মায়ের পছন্দে।’ ওয়েবসাইট।এত বড়!শচীন টেন্ডুলকার ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা। ২৪ এপ্রিল, টেন্ডুলকারের ৩৮তম জন্মদিনেই ভারতে আবির্ভাব হচ্ছে বিশালদেহী এক টেন্ডুলকারের, যার উচ্চতা ১ হাজার ৫০০ ফুট! আসলে রক্ত-মাংসের টেন্ডুলকার নন, এটা হবে এক চিত্রকরের রংতুলির আঁচড়ে আঁকা টেন্ডুলকারের প্রতিকৃতি। টেন্ডুলকারকে তাঁর জন্মদিনে উপহারটি দেবেন উত্তর প্রদেশের চিত্রকর রাজকাপুর চিতেরা। তুলির আঁচড়ে ‘টেন্ডুলকার’ বানানোর কাজ ২৬ বছর বয়সী চিতেরা এখনো শুরু করেননি। শুরু করবেন ২২ এপ্রিল বিকেল চারটায়। টানা ৩৮ ঘণ্টা একহাতে কাজ করে ২৪ এপ্রিল টেন্ডুলকারের ঠিক জন্মদিনেই ভারতের মাটিতে দাঁড় করাবেন আরেক টেন্ডুলকারকে। ওয়েবসাইট।