অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানের চুরি!চুরি বিদ্যাটা অলিভার কানের জন্য বড় হয়ে উঠতে পারেনি। চুরি করে যে ধরা পড়ে গেছেন জার্মানির সাবেক গোলরক্ষক ও অধিনায়ক! দুবাই থেকে ছয় হাজার ইউরোর অভিজাত পোশাক কিনে জার্মানি ফিরছিলেন কান। শুল্ক ফাঁকি দিতেই হয়তো সেটা বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক কর্মকর্তাকে জানাননি। কিন্তু ধরা পড়ে গেছেন বায়ার্ন মিউনিখের সাবেক অধিনায়ক। জরিমানাও গুনতে হচ্ছে মোটা অঙ্কের—১ লাখ ২৫ হাজার ইউরো। অথচ ছয় হাজার ইউরোর পোশাকের জন্য তাঁকে শুল্ক দিতে হতো মাত্র ২ হাজার ১১৯ ইউরো! কান হয়তো ঠোঁট কামড়ে ভাবছেন—ইস্, কী ভুলটাই না করলাম! খাজনার চেয়ে যে এখন বাজনাটাই বেশি হয়ে গেল। এএফপি।স্কুলে চলোশুধু হাতে-কলমে ক্রিকেট শিখলেই হবে না; এখন থেকে স্কুলেও যেতে হবে পাকিস্তানের উঠতি ক্রিকেটারদের। শেখানো হবে অবশ্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আইসিসির নির্দেশনায় এরই মধ্যে এই কাজ শুরু করে দিয়েছে পিসিবি। আঞ্চলিক দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের উদ্দেশে লেকচার দেওয়া হচ্ছে। শুধু ক্রিকেটার নয়, এতে অংশ নিচ্ছেন কোচ ও কোচিং স্টাফরাও। ড্রেসিংরুমের আচরণ কী হবে, অচেনা ব্যক্তিদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, এসবও শেখানো হচ্ছে। পাকিস্তানেই প্রথম এই কর্মসূচি চালু হলো আনুষ্ঠানিকভাবে। কারণটাও পরিষ্কার। বাজিকরদের সঙ্গে সংশ্রব রেখে পাকিস্তানি ক্রিকেটাররা তো ক্রিকেটকে কম কলঙ্কিত করেননি! সালমান, আসিফ ও আমিরের সাম্প্রতিক কেলেঙ্কারি সবারই জানা। রয়টার্স।মিলানের বারবারাবারবারা বেরলুসকোনির অনেক পরিচয়। তবে অনিন্দ্যসুন্দরী এই ইতালিয়ান তরুণীর এখনকার পরিচয়—এসি মিলানের অন্যতম পরিচালক। সম্প্রতি মিলানের বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বারবারা। ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মেয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে খবরে আসছেন মিলান তারকা পাতোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। পাতোর বিয়েটা যে ১০ মাসও টিকল না, নেপথ্য কারণ নাকি তিনিই। তবে এসব গুঞ্জন পেছনে ঠেলে ক্লাবের নীতিনির্ধারকদের একজন হিসেবে অভিষেক হচ্ছে এই ২৬ বছর বয়সীর। দেখা যাক, বারবারা কী করেন। রয়টার্স।