অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত!এবার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত পেয়েছে ৩০ লাখ, রানার্সআপ শ্রীলঙ্কা ১৫ লাখ। হঠাৎ ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানির হিসাব কেন? কারণটা এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। ম্যালকম স্পিডের কথা সত্যি বলে ধরে নিলে, কেবল ভারত-পাকিস্তান সেমিফাইনালে বাজি ধরা হয়েছে ৫০ কোটি ডলার! আইসিসির সাবেক প্রধান নির্বাহীর দাবি এমনটাই। আইসিসির শীর্ষ কর্মকর্তা থাকার অভিজ্ঞতা নিয়ে স্পিড সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন—স্টিকি উইকেট: আ ডেকেড অব চেঞ্জ ইন ওয়ার্ল্ড ক্রিকেট। ওই বইতে বাজিকর, দুর্নীতি, ক্রিকেটের বেশ কিছু অঘটনের প্রসঙ্গ উঠে এসেছে। ওয়েবসাইট।চাবুক নয়ঘোড়াদের জন্য সুখবর, যে ঘোড়ারা ইংল্যান্ডের টাউচেস্টার রেসে দৌড়ায়। এখন থেকে যে প্রাণপণ দৌড়ানোর সময় আর চাবুক খেতে হবে না! নর্দাম্পটনশায়ারের ছোট্ট এই রেসটাই জন্ম দিচ্ছে বড় ইতিহাস। ক্রমান্বয়ে ব্রিটেনের ৬০টি রেসে চাবুক নিষিদ্ধ করা হবে। চাবুকবিহীন প্রথম রেস হিসেবে অভিষেক হচ্ছে টাউচেস্টারেরই। ঘোড়াকে দ্রুত দৌড়ানোর জন্য চাবুকের সফল ব্যবহারই করে এসেছেন প্রতিযোগীরা। এখন থেকে তাঁদের ঘোড়া দাবড়াতে হবে ‘হ্যান্ড অ্যান্ড হিল’ আইনের মধ্যে থেকে। ওয়েবসাইট।সুখী হওওয়াগদের নিষিদ্ধ করার ঘটনা এখন আর ক্রীড়াঙ্গনের নতুন কিছু নয়। কিন্তু ইতালির ক্লাব নাপোলি যে উদ্যোগ নিল, সেটা অবশ্যই ব্যতিক্রম। রীতিমতো ওয়াগদের (বউ-বান্ধবী) কাছে ছাপানো নির্দেশিকাই পাঠানো হয়েছে, কীভাবে স্বামী কিংবা প্রেমিককে ‘সন্তুষ্ট’ আর ‘সুখী’ রাখবেন! সেই নির্দেশিকা পাঠানো হয়েছে একাধিক ভাষায়। প্রেমিকাদের সবাই তো ইতালিয়ান নন। ‘পেশাগত জীবনে সফল হতে হলে ব্যক্তি জীবনটা সুস্থির হতে হবে’—এটাই উদ্যোগের নেপথ্য কারণ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমের শেষ প্রান্তের এই গুরুত্বপূর্ণ সময়টায় উটকো কোনো ঝামেলায় পড়তে চায় না তারা। ইতালিয়ান লিগে নাপোলি পয়েন্ট টেবিলের দুইয়ে। শিরোপা জিততে না পারলেও অন্তত আগামী চ্যাম্পিয়নস লিগে ঠাঁই করে নিতে চায় ম্যারাডোনার সাবেক ক্লাবটি। ওয়েবসাইট।