অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শক রেকর্ডএকটি ‘এল ক্লাসিকো’ এলেই বিশ্ব ফুটবলপ্রেমীরা অন্য সব কাজ ফেলে বসে পড়ে টিভির সামনে। স্বাভাবিকভাবেই স্পেনে উন্মাদনাটা আরও বেশি। কতটা, সেটা বুঝতে পারবেন একটি তথ্যেই। গত বুধবার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা কিংস কাপ ফাইনালটা টিভির সামনে বসে দেখেছে ৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশটির ১ কোটি ৪১ লাখেরও বেশি মানুষ! যা কিংস কাপ ফাইনালে সর্বোচ্চ টিভি দর্শকের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০০৯ সালের ফাইনালে। বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারানোর সেই ম্যাচটি টিভিতে দেখেছিল ১ কোটি ১৭ লাখ মানুষ। এএফপি।দাম্পত্য রসায়নএক শ শতকে পাশ্চাত্য সমাজব্যবস্থায় পরিবার প্রথাই হুমকির মুখে। তারকাদের মধ্যে তো সামাজিক বন্ধনের সুতোটা আরও আলগা। কে কখন কার সঙ্গে প্রেম করছেন, কখন কার বিয়ে হলো, এরই মধ্যে আবার বিচ্ছেদ সারা—খবর রাখাই মুশকিল। আশ্চর্য ব্যতিক্রম আন্দ্রে আগাসি আর স্টেফি গ্রাফ জুটি। ১৯৯৯ ফ্রেঞ্চ ওপেনে শুরু প্রণয়। বিয়ে করলেন ২০০১ সালে। মাস ছয়েক পর বিয়ের দশক পূর্তি। কিন্তু এখনো এই জুটিকে মনে হয় রোমান্সের অতল সাগরে হাবুডুবু খাচ্ছেন। আক্ষরিক অর্থেই মায়ামির সমুদ্রসৈকতে বেশ রোমান্টিক অবস্থায় আবিষ্কার করা গেছে দুজনকে। সঙ্গে তাঁদের দুই সন্তানও ছিল। ওয়েবসাইট।সানিয়া সাহিলভারতের যেমন সানিয়া মির্জা আছে, পাকিস্তানের আছে উশনা সাহিল। না, সানিয়ার মতো তারকাখ্যাতি এখনো পাননি। তবে সেই প্রতিশ্রুতি অবশ্যই তাঁর মধ্যে আছে। বলা বাহুল্য, সেই সম্ভাবনার পেছনে উশনার টেনিস-প্রতিভার পাশাপাশি তাঁর সৌন্দর্যেরও একটা ভূমিকা আছে। এই সাহিল স্বপ্ন দেখেন সানিয়ার মতো তারকাখ্যাতি পাওয়ার, প্রচারের আলোতে আসার। এবং এর জন্য ভালো একটা প্রস্তাবও পেড়েছেন—ওয়াঘা সীমান্তে ‘সানিয়া-সাহিল’ ম্যাচ আয়োজনের। ভারত-পাকিস্তান টেনিস সিরিজ দিয়ে দুই দেশের ক্রীড়া সম্পর্ক শুরু হচ্ছে। তাতে মেয়েদের টেনিসও রাখার আহ্বান জানিয়েছেন সাহিল। ওয়েবসাইট।