অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ত প্রযোজ্যধরুন, আপনার সব সতীর্থ গলায় সোনার মেডেল ঝুলিয়ে উৎসব করছেন, আর মেডেলহীন আপনি বোকার মতো ঝিম মেরে দাঁড়িয়ে আছেন পাশে—কেমন লাগবে? এমন অভিজ্ঞতা হতে পারে ম্যানইউ উইঙ্গার আন্তোনিও ভ্যালেন্সিয়ার। এফএর নিয়ম হচ্ছে, লিগে কমপক্ষে দশটি ম্যাচ না খেললে সেই খেলোয়াড় চ্যাম্পিয়নশিপের মেডেল পাবেন না। ভয়াবহ চোটের কারণে মাঠ থেকে ছিটকে যাওয়া ভ্যালেন্সিয়া লিগে খেলেছেন সাত ম্যাচ। মাত্রই ফিরে গত ম্যাচটা জেতাতে ভূমিকা রাখা এই উইঙ্গারকে আরও তিনটি ম্যাচ খেলতে হবে। ম্যানইউয়ের শিরোপা যতটা নিশ্চিত, সেরা একাদশে তাঁর জায়গা পাওয়া প্রায় সে রকমই অনিশ্চিত। তবে ম্যানইউ জিতলে বিশেষ বিবেচনায় ভ্যালেন্সিয়া মেডেল পেতেও পারেন। ওয়েবসাইট।গুণে, রূপেওশুধু দৌড়েই শেষ হয়ে যাচ্ছে না ঘোড়ার কাজ। তাকে হতে হবে সুন্দরও! কারণ তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের খায়েশ হয়েছিল ঘোড়দৌড়ের পাশাপাশি ঘোড়ার সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করার। গতকাল এমন একটা প্রতিযোগিতা হয়েও গেছে দেশটির রাজধানীতে। এমনিতে তুর্কমেনিস্তান বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ ঘোড়া আকহাল-টেকের জন্য বিখ্যাত। তুর্কমেনিস্তানকে বিশ্বের ঘোড়া উৎসবের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট। এখন থেকে প্রতি এপ্রিলের শেষ রোববার দেশটিতে পালন করা হবে ঘোড়দৌড় দিবস। সেদিনই খুঁজে বের করা হবে সবচেয়ে সুন্দর আকহাল-টেকে ঘোড়াটিকে। এএফপি।বাবা কাকাভবিষ্যতের কথা ভেবেই কি ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই গোল করলেন কাকা? পরশু মেস্তালা স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের ৬-৩ গোলের জয়ে দুই গোল করলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কয়েক ঘণ্টা পর তাঁর স্ত্রী ক্যারোলিন সেলিকো লেইটে জন্ম দিলেন তাঁদের দ্বিতীয় সন্তান! কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় সন্তান আসছে ভাবাটা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। তবে শিগগিরই যে দ্বিতীয়বার বাবা হচ্ছেন, এটা তো জানাই ছিল কাকার। গোলের পর পেটের ভেতর বল ঢুকিয়ে সেটা বুঝিয়েও দিয়েছিলেন। ক্যারোলিন টুইটারে জানিয়েছেন, মেয়ের নাম ইসাবেলা। তাঁদের প্রথম সন্তান, ছেলে লুকার জন্ম ২০০৮ সালে। ছেলেবেলার প্রেমিকা ক্যারোলিনকে ২০০৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন কাকা। ওয়েবসাইট।