অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন জাদুঘরশেষ অপূর্ণতা যা ছিল শচীন টেন্ডুলকারের, সেটিও পূরণ হয়ে গেল বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। আর কী চাই তাঁর! টেন্ডুলকারের চাওয়ার না থাকতে পারে, তবে তাঁকে দেওয়ার আছে! সে রকম কিছুরই প্রয়োজনীয়তা অনুভব করে টেন্ডুলকারের নামে ক্রীড়া জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের রাজ্য সরকার। ‘ক্রিকেটীয় সব অর্জনের মাধ্যমে শচীন রাজ্যকে গর্বিত করেছে। বিশ্বকাপ জয়ের পেছনেও তাঁর অসামান্য ভূমিকা’—টেন্ডুলকারের নামে কেন ক্রীড়া জাদুঘর, সেই ব্যাখ্যাও দিলেন মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী পৃথ্বীরাজ চাবান। এ মাসের শুরুতে চাবান টেন্ডুলকারকে ‘ভারতরত্ন’ দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকার কেন্দ্রের কাছে সুপারিশ করবেন বলেও জানিয়েছিলেন রাজ্য সংসদকে। ওয়েবসাইট।টুইটার আতঙ্কগত শনিবার টুইটার একাউন্ট খোলার দুই দিনের মধ্যেই টুইটারে ওয়েইন রুনির ভক্ত হয়েছে দুই লাখ। রুনিকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন ড্যারেন গিবসনও। কিন্তু খুললে কী হবে, মাত্র দুই ঘণ্টার মধ্যেই ম্যানইউর এই আইরিশ ফুটবলার বাধ্য হয়েছেন সেটা বন্ধ করে দিতে। এ ছাড়া আর উপায়ই বা কী! যাদের সঙ্গে আনন্দ-আবেগ ভাগাভাগি করবেন বলে টুইটারে আসা, সেই সমর্থকেরা শুভেচ্ছার পরিবর্তে একের পর এক টুইট করতে লাগল তিরস্কারমূলক সব মন্তব্য। গিবসনের স্বদেশি এক সমর্থকই লিখলেন, ‘ড্যারেন গিবসন টুইটারে, সে তার দেশের একজন বিশ্বাসঘাতক।’ আরেকজন লেখেন, ‘তুমি একটা চতুর টাট্টুঘোড়া।’ ওয়েবসাইট।সম্মতিভয়াবহ ভূমিকম্প ও সুনামি অন্য সবকিছুর মতো জাপানের ক্রীড়াঙ্গনকেও স্থবির করে দিয়েছে। বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গেছে বিশ্ব ভলিবল লিগের জাপানের ছয়টি ম্যাচও। জার্মানি, রাশিয়া, বুলগেরিয়া জাপান সফর বাতিল করেছে। ম্যাচগুলো জাপান খেলবে ইউরোপে গিয়ে। অন্য দেশের কথা বাদ দিন, ভূমিকম্প ও সুনামিতে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় জাপানের ঘরোয়া ফুটবল লিগই এক মাস বন্ধ ছিল। এরই মধ্যে খবর, জাপানে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসছে পেরু ও চেক প্রজাতন্ত্র। আগামী জুনে এই দেশ দুটি প্রীতি ম্যাচ খেলতে আসবে বটে; তবে একটা শর্ত আছে। পারমাণবিক সমস্যা থেকে স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে জাপানকে। রয়টার্স।