অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার টানেক্রীড়া প্রতিবেদকনব্বইয়ের দশকে ওয়ারীতে ভলিবল খেলতেন। বিমানবাহিনীতেও খেলেছেন শ্যুটার সাইফুল আলম রিংকি। সেই বিমানবাহিনী ২৫ বছর পর জাতীয় ভলিবলের ফাইনালে উঠেছে শুনে ভালোবাসার টানে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির সাফ সোনাজয়ী শ্যুটার। সঙ্গে নিয়ে এসেছিলেন সাত বছরের ছেলে রওনক চৌধুরীকে। রিংকিকে ভলিবল স্টেডিয়ামে দেখে খেলোয়াড়দের অনেকেই খুশি। ফাইনাল দেখতে দেখতে রিংকি ফিরে গেলেন পুরোনো দিনে, ‘তখন আমরা খুবই ভালো খেলতাম। আমাদের হারাতে কষ্টই হতো অন্যদের। অনেক দিন পর বিমানবাহিনী ফাইনালে খেলছে দেখে ভালোই লাগছে।’ কিন্তু রিংকির এই ভালো লাগাটা শেষ পর্যন্ত আর থাকেনি। সেনাবাহিনীর কাছে যে এবারও হেরে গেল প্রিয় দল!নয়ারকে নিয়েশালকে জিরো ফোরের স্পোর্টিং ডিরেক্টর হোর্স্ট হেল্ট পড়ে গেছেন দ্বিধায়। দ্বিধাটা দলের গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে নিয়ে। নয়ার নিজে বলে দিয়েছেন—শালকেতে এটাই তাঁর শেষ মৌসুম। সম্ভাব্য ঠিকানা যে বায়ার্ন মিউনিখ, এটাও সবার জানা। তবে পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নয়ারের পারফরম্যান্স শালকে কর্তাদের ভাবাচ্ছে নতুন করে। হেল্ট তো বলেই দিয়েছেন, ‘ম্যানইউর বিপক্ষে নয়ারকে দেখে আমার নিজের মনেই প্রশ্ন জাগছে, এমন একজনকে বিক্রি করব কেন!’ হর্স্টের এই কথাবার্তা বায়ার্ন কর্তাদের কাছে মনে হতে পারে নয়ারের দাম বাড়ানোর ধান্ধা। এ কারণেই হয়তো সভাপতি উলি হোয়েনেস বলেছেন, ‘আমরা ম্যানুয়েলকে (নয়ার) চাই। তবে আকাশচুম্বী দামে নয়।’ এএফপি।তিরস্কার টুইটার, ফেসবুক, মাইস্পেসসহ সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোয় ক্রীড়া তারকাদের আনাগোনা এখন নিয়মিত। ওয়াহাব রিয়াজ ও আসাদ শফিকেরও খায়েশ হয়েছিল ‘সামাজিক যোগাযোগ’ একটু বাড়ানোর। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা পাকিস্তানের দুই তারকা সেই চেষ্টা করেছিলেন টুইটারে। তবে যোগাযোগ বাড়ানোর এই প্রক্রিয়া মোটেও পছন্দ হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কেন্দ্রীয় চুক্তিতে পরিষ্কার উল্লেখ আছে সফরে থাকার সময় টুইটার-ফেসবুক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। প্রথমবার বলে তিরস্কার শুনেই পার পেয়েছেন, তবে আবার করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। ওয়েবসাইট।