অন্যকলাম
কান্না থামাও!চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার মুখে দল, কাঁদার সময় তো এখন তাদেরই। ইমানুয়েল আদেবায়োর কিনা উল্টো বার্সোলোনাকে বলছেন কান্না থামাতে! রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনটি ম্যাচ খেললেন বার্সার বিপক্ষে, তিনবারই ম্যাচ শেষ করতে হয়েছে ১০ জন নিয়ে। টোগোলিজ স্ট্রাইকারের ধারণা, লাল কার্ডগুলো যতটা ফুটবলীয় কারণে এসেছে, তার চেয়ে অনেক বেশি বার্সার মায়াকান্নায়। বার্সার ফুটবলাররা নাকি টোকা দিলেই শুয়ে পড়ে ‘ওদের ম্যানেজার, সমর্থক, বেঞ্চের ফুটবলার সব সময় ঘ্যানঘ্যান করতে থাকে। বার্সা দারুণ একটি ক্লাব, অসাধারণ সব ফুটবলার, কিন্তু ওদের এসব বাদ দেওয়া উচিত। মাঠে গায়ে ছোঁয়া লাগলেই ওরা মাটিতে শুয়ে শিশুর মতো কান্না জুড়ে দেয়, ওরা ছিঁচকাঁদুনে।’ ওয়েবসাইট।সানিয়ার আশাভারতের মেয়ে পাকিস্তানের বউ। বলতে পারেন, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ চালুর পক্ষে ওকালতি করার একেবারে সঠিক ব্যক্তি সানিয়া মির্জা। নিজের জীবনের অভিজ্ঞতা টেনে ভারতের টেনিস-কন্যা প্রশ্ন করছেন, যখন একজন ভারতীয় ও একজন পাকিস্তানি একই ছাদের নিচে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, কেন এই দুই দেশ মাঠে একসঙ্গে ক্রিকেট খেলত পারবে না? সানিয়ার হাতের কাছে সবচেয়ে বড় উদাহরণ, মোহালিতে গত বিশ্বকাপের সেমিফাইনাল। দুই দেশের জনগণও যে এই দুই দলের খেলা দেখতে পছন্দ করে, ওই ম্যাচ তার বড় প্রমাণ। দুই দেশের সরকারপ্রধানেরাও ম্যাচটি দেখেছেন পাশে বসে। সানিয়া আশাবাদী, দুই দেশের মধ্যে আবার সম্পর্কের সেতু বাঁধবে ক্রিকেট। ওয়েবসাইট।পেঁচার পাঁচালিপেঁচার পাঁঁচালিটা লুইস মরেনোর জীবনটাকে একেবারে জেরবার করে দিচ্ছে। লাথি মেরে মাঠের পাশে থাকা প্রতিপক্ষ দলের মাসকট একটি পেঁচাকে আঘাত করায় ছয় লাখ পেসো দিতে হয়েছিল তাঁকে প্রাণীটির চিকিৎসা বাবদ। পেঁচাটিকে বাঁচানো যায়নি। ফেব্রুয়ারি মাসের ওই ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধও থাকতে হয়। এই শাস্তিও তাঁর জন্য যথেষ্ট হয়নি! পানামার ওই খেলোয়াড় পেঁচাটির মৃত্যুর কারণ হওয়ায় গত পরশু পরিবেশ অধিদপ্তর তাঁকে আরও ১৫ হাজার ১১০ মার্কিন ডলার জরিমানা করেছে, সঙ্গে চিড়িয়াখানায় সেবামূলক কাজও করতে হবে। কলম্বিয়ান লিগে পেরেইরার এই ফুটবলার এখন বুঝছেন একটি প্রাণী হত্যা করার জ্বালাটা কেমন! রয়টার্স।