অন্যকলাম
পতৌদির মামলাআইপিএলের আবির্ভাবের (!) পর থেকে আদালতপাড়ায় নিয়মিতই বিসিসিআইকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। নানা কারণে আদালতে ঘুরে আসা বিসিসিআইকে এবার কাঠগড়ায় তুললেন মনসুর আলী খান পতৌদি। বিসিসিআইয়ের বিরুদ্ধে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়কের অভিযোগ, বোর্ড তাঁর পাওনা পরিশোধ করেনি। এক-দুই টাকা নয়, পতৌদির দাবি, বোর্ডের কাছে তাঁর পাওনা এক কোটি ১৬ লাখ রুপি। বোর্ডের পরামর্শক এবং আইপিএলের ব্যবস্থাপনা পরিষদের একজন সদস্য হিসেবে কাজ করতে তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি হয়েছিল পাঁচ বছরের। বার্ষিক এক কোটি রুপি সম্মানিতে পতৌদি ২০০৭ সাল থেকে কাজ করে এলেও চুক্তিটা বাতিল করা হয়েছে। ওয়েবসাইট।চিরতরুণ সিডর্ফচিরতরুণ! শচীন টেন্ডুলকার, রায়ান গিগস—অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই এই বিশেষণটি এখন প্রযোজ্য। ইতালিয়ান প্রধানমন্ত্রী এবং এসি মিলানের সভাপতি সিলভিও বেরলুসকোনির ভবিষ্যদ্বাণী, ‘চিরতরুণ সিডর্ফ’ আরও দেড় যুগ খেলবেন। সেই ১৯৯২ সালে পেশাদার ফুটবলে প্রবেশ। ১৯ বছর পেরিয়ে এখনো মাঠে এই ডাচ মিডফিল্ডারের পদচারণে আগের মতোই তারুণ্যদীপ্ত দাপট! আর কত দিন খেলবেন সিডর্ফ? বেরলুসকোনি বলছেন, সিডর্ফ ‘৫০’ পেরিয়েও খেলবেন! নির্দিষ্ট করে বললে আরও ১৭ বছর! দুই দশকের কাছাকাছি সময় ফুটবল এবং সামাজিক কাজের মাধ্যমে মানুষের মন জয় করায় ডাচ সরকারের পক্ষ থেকে এ মাসেই ৩৫ পেরোনো সিডর্ফকে সম্মাননা জানানো হলো। পরশু রোমের এই অনুষ্ঠানেই বেরলুসকোনি বলেছেন, ‘সে ৫২ পর্যন্ত খেলবে।’ রয়টার্স।