অন্যকলাম
সমর্থক নাদালধ্বংসস্তূপে দাঁড়িয়েও একজন সমর্থক আশার মালা গাঁথতে ভালোবাসেন। খাঁটি সমর্থক হিসেবে রাফায়েল নাদাল ঐতিহ্যটা বজায় রাখলেন। বিশ্বের এক নম্বর টেনিস তারকা রিয়াল মাদ্রিদের অন্ধভক্ত। রিয়ালকে নিয়েই জ্বালিয়ে রেখেছেন আশার বাতি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্নাব্যুতে ২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ ম্যাচটি তাদের খেলতে হবে শত্রুদুর্গ ন্যু ক্যাম্পে। কোচ হোসে মরিনহোই রিয়ালের আশা ছেড়ে দিয়ে বার্সেলোনাকে তুলে দিয়েছেন ফাইনালে! কিন্তু সমর্থক নাদালের বিশ্বাস, আশা শেষ হয়ে যায়নি, রিয়াল বার্সেলোনা-বাধা টপকে যেতে পারবে! ‘নিজেদের মাঠে ০-২-এ হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন। তবে খেলাধুলায় যেকোনো কিছুই ঘটতে পারে’—বলেছেন নাদাল। ওয়েবসাইট।পেলের চাওয়ানেইমার-গানসোরা ব্রাজিলের ঘরোয়া ফুটবলে আলো জ্বালিয়ে রেখেছেন। তো কিংবদন্তি পেলে চান না আগামীর এই তারকারা ব্রাজিল ছেড়ে ইউরোপে পাড়ি জমাক। গত মৌসুমে সান্তোসের নেইমারকে দলে টানার জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছিল চেলসি। কিন্তু তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে সান্তোসেই রেখে দিয়েছিলেন পেলে। নেইমারের পর এবার পেলের দৃষ্টি সান্তোসেরই গানসোর দিকে। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের ইচ্ছা, নাম লেখাবেন ইতালির এসি মিলান কিংবা ইন্টার মিলানে। কিন্তু পেলের কথা, তিনি তাঁকে বুঝাবেন, ‘নেইমারের সঙ্গে কথা বলে ওকে থেকে যাওয়ার জন্য বোঝাতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি, গানসোও বুঝবে। আমি ওর সঙ্গে কথা বলব এবং থেকে যাওয়ার জন্য বোঝাব।’ দেখা যাক...। ওয়েবসাইট।বিচ্ছেদ যন্ত্রণাদীর্ঘ সাত বছরের প্রেম। সম্পর্কটা নিজ হাতে টুকরো টুকরো হয়তো করা যায়, কিন্তু বিচ্ছেদ যন্ত্রণা বয়ে বেড়ানো কঠিন। বান্ধবী কার্লা গার্সিয়ার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার পর তাই ভেঙে পড়েছেন ২৩ বছর বয়সী সেস ফ্যাব্রিগাস। মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনা থেকে যখন আর্সেনালে যোগ দেন স্প্যানিশ মিডফিল্ডার, তারও আগে থেকে প্রেম। আবার যখন আর্সেনাল ছেড়ে সেই বার্সেলোনায় যাওয়ার জোর গুঞ্জন, তখনই কার্লার সঙ্গে সম্পর্কের সুতো কেটে দিলেন ফ্যাব্রিগাস। তাঁদের বিয়েটা হবে—বন্ধুরা এমন ভাবলেও সম্পর্কটা ভেঙে গেল। দায় বেশি ফ্যাব্রিগাসেরই। ফ্যাব্রিগাসের বাবা ফ্রান্সেসও বিচলিত, ‘ব্যাপারটা দুঃখের। দীর্ঘদিন তারা একসঙ্গে ছিল, আর সে ছিল চমৎকার একটি মেয়ে।’ ওয়েবসাইট।