অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সকে জয়বয়স কোনো বাধা নয়, মনের জোরটাই আসল। কথাটা যেন প্রমাণ করে চলেছেন আশিস রায়। ৭৮ বছর বয়সেও ম্যারাথন ট্র্যাক মাতিয়ে চলেছেন ভারতের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এই চিকিৎসক, বুটজোড়া খুলে রাখার আভাস-ইঙ্গিত নেই! ৫২ বছর বয়সে অবসরের পর আশিসের ম্যারাথন অভিযান শুরু। গত রোববার ছিল তাঁর ১০৯তম ম্যারাথন! ওয়াশিংটনের পোটোম্যাক রিভার রান ম্যারাথনটা অবশ্য ভালো কাটেনি। বালি আর নুড়ির ওপর দিয়ে দৌড়াতে ডান পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। সময় লেগেছে ৬ ঘণ্টা ৫১ মিনিট ৩০ সেকেন্ড। ৭৫-৭৯ বছর গ্রুপে একটা বিশেষ পুরস্কারও পেয়েছেন। শেষের দিকে ভারতের পতাকা হাতে তাঁর সঙ্গে দৌড়িয়েছে দুই নাতনিও। এটাই মনে হয় বড় পুরস্কার। ওয়েবসাইট।বাঘ দত্তক!মানবশিশু দত্তক নেওয়ার কথা হরহামেশই শোনা যায়। কিন্তু বনের পশু বাঘ দত্তক! প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কথা বললেই বিস্ময়টা কেটে যাবে। রাঁচির বিরসা জুলজিক্যাল পার্কের ‘দুর্গা’ নামের আস্ত একটা বাঘ দত্তক নিয়েছেন বলিউড অভিনেত্রী। অবশ্য শুধু দত্তক নেওয়াই। বাঘমামাকে তো আর বাড়িতে এনে তোলা যায় না। প্রিয়াঙ্কা শুধু কর্তৃপক্ষকে ভরণপোষণের খরচা দেন। এক বছরে তাঁর খরচ ২ লাখ ২৪ হাজার রুপি। প্রিয়াঙ্কা তো দত্তক নিয়েছেনই। বিরসা পার্ক কর্তৃপক্ষের আশা, ঘরের ছেলে হিসেবে মহেন্দ্র সিং ধোনিও একটা বাঘ দত্তক নিক। ‘সুগ্রিব’ নামের একটা বাঘ দত্তক নেওয়ার অনুরোধ জানিয়ে ভারত অধিনায়ককে চিঠি দেবে তারা। ওয়েবসাইট।মধুর ফুটবলব্রাজিলের গোইয়াস রাজ্যের সেরা দৌরাদা স্টেডিয়ামে সেদিন যেন মধুর ফুটবলই হচ্ছিল। কথাটা আক্ষরিক অর্থেও নিতে পারেন। মধুর ফুটবল হচ্ছিল বলেই তো মাঠে ঢুকে পড়ল একঝাঁক মৌমাছি। সেই মৌমাছির দল এমনই নাছোড়, রাজ্য চ্যাম্পিয়নশিপের ভিলা নোভা বনাম গোইয়াসের সেমিফাইনালটি ২০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল। ডাকতে হয়েছিল দমকল বাহিনীকেও! গত রোববারের এই ঘটনায় স্টেডিয়াম কর্তৃপক্ষ ভীষণ দুশ্চিন্তায়। আগামী মাসেই এ মাঠে ব্রাজিল-হল্যান্ড প্রীতি ম্যাচ। সেদিনও যদি ‘মধুর’ ফুটবল হয়, তা হলে? রয়টার্স।