অন্যকলাম
সেরেনাকে ভালোবেসেপ্রিয় তারকাকে অন্ধের মতো অনুসরণ করুন, তা-ই বলে অনাহূত অতিথি হয়ে বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করবেন না। শেষে ঢুকতে হতে পারে গারদে। পান্টেনেমা নামের ৪০ বছর বয়সী সেরেনা-ভক্ত যেমন এখন জেলের ভাত খাচ্ছেন। মার্কিন টেনিস তারকাকে পিছু তাড়া করার অপরাধে ফ্লোরিডার পুলিশ আটক করেছে তাঁকে। ‘ভদ্রলোক’ অবশ্য দাবি করেছেন, কোনো ক্ষতি সাধনের ইচ্ছে তাঁর ছিল না। তিনি সেরেনার বাড়িতে ঢুকতে চেয়েছিলেন, কারণ সেরেনাকে নাকি ভালোবাসেন! প্রেম মানুষকে অন্ধ করে দেয়—এটা জানা কথা। নির্বোধও যে করে দেয় পান্টেনেমা তার ভালো উদাহরণ! এএফপি।আয়ের রেকর্ডবিশ্বকাপে খেলাটা শুধু গর্বের বিষয়ই না, একবার বিশ্বকাপ খেলতে পারলেই দেশের ফুটবল ফেডারেশনের তহবিল ফুলে-ফেঁপেও ওঠে। নিউজিল্যান্ডের ফুটবলই তার প্রমাণ। ১৯৮২ সালে প্রথম বিশ্ব্বকাপ খেলা নিউজিল্যান্ড দ্বিতীয়বার বিশ্বকাপে খেলে ২০১০ সালে। ২৮ বছরের অপেক্ষার পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলে আয়ের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রাইজমানির সুবাদে গত বছর তাদের উদ্বৃত্ত ৭৭ লাখ নিউজিল্যান্ড ডলার! আগের বছর যেটা ছিল মাত্র ১৩ লাখ ডলারের কাছাকাছি। হঠাৎ মোটা অঙ্কের আয় হলেও অর্থ অনর্থক কাজে ঢালছে না তারা। ৪০ লাখ ডলার ব্যয় করছে তৃণমূল ফুটবলের উন্নয়নে। জাতীয় দল ও বয়সভিত্তিক দলের সাহায্যার্থে ব্যয় করছে ২৫ লাখ ডলার। রয়টার্স।বাবা কে?কে কাইয়ের বাবা? নতুন কোনো বাংলা সিনেমার নাম নয় এটা, বেচারা ওয়েইন রুনির মাথাটা ঘুরিয়ে দিতে এই প্রশ্ন তুলেছে তাঁর প্রতিপক্ষ দলের সমর্থকেরা। সদ্যই ‘টুইটার’-এ এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার। ২২ এপ্রিল রুনি টুইটারে আসার পরপরই হু হু করে তাঁকে অনুসরণ করতে শুরু করে সমর্থকেরা। এই কদিনের মধ্যেই তাঁর অনুসরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার। কিন্তু সবাই যে রুনির শুভাকাঙ্ক্ষী বা আসল সমর্থক তা কিন্তু নয়। নাথসএফসিএফ নামে টুইট করা এক স্টোক সিটির সমর্থক তো রুনির পিতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছে টুইটারে। ‘ছেলেটি তোমার নয়, ওয়েইন রুনি’—রুনিকে অনুসরণকারী লিখেছে এটা। রুনি রেগেমেগে উত্তর দিয়েছেন, ‘এত মুরোদ থাকলে একটা সন্তান জন্ম দিয়ে দেখো না!’ ওয়েবসাইট।