অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হায় হাভেলাঞ্জদিন বদলায়, সময়ের পরিক্রমায় কত পরাক্রমশালীই না ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়! যেমনটা হচ্ছেন ব্রাজিলের জোয়াও হাভেলাঞ্জ। বিশ্ব ফুটবলের একসময়ের দণ্ডমুণ্ডের একচ্ছত্র কর্তা এখন ঘুষ-দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে জেরবার। দাবি উঠেছে ফিফার সাবেক এই সভাপতিকে দেওয়া অনেক সম্মান ফিরিয়ে নেওয়ার। ব্রাজিলের কিছু রাজনীতিবিদ দাবি তুলেছেন, হাভেলাঞ্জের নামে গড়া রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামের নাম বদলে ফেলার। তাঁদের দাবি শুনেই হয়তো কাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) ইঙ্গিত দিল পতিত কারও নামে অলিম্পিক স্টেডিয়ামের নাম থাকা উচিত নয়। আইওসির নীতির সঙ্গে যায় না এটা। পরিহাসই বলতে হবে, ১৯৬৩ থেকে ২০১১ সাল পর্যন্ত আইওসিরও সদস্য ছিলেন হাভেলাঞ্জ। রয়টার্স।