অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাণ্ডিত্যের মূল্য
লিভারপুল-এভারটনের মার্সিসাইড ডার্বি আর ম্যানচেস্টার ইউনাইটেডের ‘বনেদি’ লড়াই। প্রিমিয়ার লিগের গত রোববারের ম্যাচ দুটি ছিল জিবে জল এনে দেওয়ার মতোই। কিন্তু তাই বলে নিজের চাকরি ফেলে খেলা দেখতে হবে! এমন কাজই করেছেন ফিনল্যান্ডের দল এফসি ইলভসের কোচ কিথ আর্মস্ট্রং। ওই দিন একই সময়ে ফিনিশ লিগ ‘ভেইক্কাউসলিগা’য় নিজের দলের ম্যাচ ছিল ক্লাব এসজেকের সঙ্গে। কোথায় ডাগ-আউটে দাঁড়িয়ে নিজের দলের কৌশল দেখভাল করবেন, তা না, আর্মস্ট্রং দিব্যি চলে গেলেন প্রিমিয়ার লিগের ম্যাচ দুটি নিয়ে আয়োজিত এক টিভি অনুষ্ঠানে পণ্ডিত হিসেবে কথা বলতে। ফলটাও পেলেন হাতেনাতে, চাকরিটাই গেছে ভদ্রলোকের। কোচ হিসেবে ভালোই করছিলেন, প্রথমবারের মতো দলকে টিকিয়ে রেখেছেন ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে। অথচ চাকরিটা হারাতে হলো মুহূর্তের খামখেয়ালিতে। পাণ্ডিত্য জাহির করার মূল্যটা একটু বেশিই দিতে হলো বেচারাকে! ইএসপিএন।
সেই ম্যাচ
শেষ হইয়াও হইল না শেষ! চেলসি ও আর্সেনালের প্রিমিয়ার লিগের ম্যাচটি হয়ে গেছে সেই ১৯ সেপ্টেম্বর। চেলসির ২-০ গোলে জেতা সেই ম্যাচটির রেশ যেন এখনো শেষ হতে চাইছে না। তবে ইতিবাচক কোনো কারণে নয়, মাঠে ঘটে যাওয়া অপ্রীতিকর কাণ্ডের কারণেই বারবার শিরোনাম হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটি। নতুন খবর হলো, সেই ম্যাচে সংঘর্ষে জড়ানোর ঘটনায় দুই দলকেই জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। চেলসির একটু বেশি—৪০ হাজার পাউন্ড, আর্সেনালের ৩০ হাজার পাউন্ড। পাশাপাশি খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ক্লাব দুটিকে সতর্কও করে দিয়েছে সংস্থাটি। গোলডটকম।