অন্যকলাম
বোনাস বোনাসলিগ ও চ্যাম্পিয়নস লিগ—‘ডাবল’ জিতলে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা পাবেন ৯০ লাখ পাউন্ড বোনাস! খেলোয়াড়দের চুক্তির শর্তেই অবশ্য আছে এই বোনাসের ব্যাপারটি। প্রতিটি লিগ ম্যাচ জয়ের জন্য ৪৫০০ পাউন্ড। লিগের শেষ তিনটি ম্যাচ জিতলে বোনাসের অঙ্ক গিয়ে দাঁড়াবে ২২ লাখে। পাশাপাশি ট্রফি জেতার জন্য ১০ থেকে ১৩ লাখ। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পেরোনোর জন্য ১৫ হাজার, প্রতিটি নকআউট পর্ব পেরোনোর জন্য ২০ হাজার; অর্থাৎ চ্যাম্পিয়ন হতে পারলে ২৫ লাখ পাউন্ড। এর সঙ্গে বাড়তি বোনাস হিসেবে যুক্ত হবে ৩০ লাখ পাউন্ড। মোট ৯০ লাখ পাউন্ড খেলোয়াড়দের মধ্যে ম্যাচের সংখ্যা অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। ওয়েবসাইট।স্কার্টের পক্ষেমেয়েদের টেনিস যতটা জনপ্রিয়, ব্যাডমিন্টন তার ধারেকাছে নেই। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লুএফ) তাই নিয়ম করেছে, এখন থেকে সব মহিলা খেলোয়াড়কেই বাধ্যতামূলকভাবে স্কার্ট পরে নামতে হবে কোর্টে। বিডব্লুএফ নিজে থেকেই স্বীকার করেছে, দর্শকদের টানতেই এই উদ্যোগ। যদিও এই নিয়মের মধ্যে ‘যৌনতা’র ব্যাপার আছে অভিযোগ করে বিডব্লুএফের সমালোচনা করছে অনেকেই। কারণ ব্যাডমিন্টনে শর্টস আর ট্রাউজারও নিষিদ্ধ করা হয়েছে। তবে বিডব্লুএফ বলছে, মেয়েদের ‘যৌনসামগ্রী’ হিসেবে উপস্থাপনের কোনো অভিপ্রায় তাদের নেই। আর স্কার্টের আকার ছোট রাখতে হবে, এমন কোনো নিয়মও নেই। এএফপি।রাশিয়ার বন্ধুইংল্যান্ডের মতো দেশকে টপকে বিশ্বকাপ আয়োজক হয়েছে রাশিয়া। এ নিয়ে সেপ ব্ল্যাটারকে সমালোচনায় ধুয়ে দিয়েছিল ইংলিশ মিডিয়া। ফিফার ভেতরে-বাইরেও অনেকে অনেক কথাই বলেছেন। তবে ফিফা সভাপতি এখন সেটার ফল পাচ্ছেন। আগামী নির্বাচনে ‘রাশিয়ার বন্ধু’ ব্ল্যাটারকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল সংস্থা। ৭৫ বছর বয়সী ব্ল্যাটার কাল মস্কোতে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখাও করেছেন। ‘ব্ল্যাটারই আমাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়েছেন’—দেশটির ক্রীড়ামন্ত্রী এবং ফিফা নির্বাহী কমিটির সদস্য ভিতালি মুক্তোর মন্তব্যই বলে দিচ্ছে, রাশিয়ার ভোট ব্ল্যাটারের বাক্সেই পড়বে। রয়টার্স।