অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ‘কোটিপতি’টেলিভিশন উপস্থাপক হিসেবে অমিতাভ বচ্চন, অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া শত্রুঘ্ন সিনহা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন অন্য এক জায়গায়। বলা যায়, সৌরভ গাঙ্গুলীও তাঁদের যোগ্য উত্তরসূরি হওয়ার পথেই হাঁটছেন। ইতিমধ্যেই জি-বাংলায় ‘দাদাগিরি’র উপস্থাপক হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন সৌরভ। সাফল্যের ধারাবাহিকতায় এবার উপস্থাপক হতে যাচ্ছেন ‘কে হবে কোটিপতি’ নামের টিভি কুইজ শোর। এটি আসলে অভিতাভ বচ্চনের উপস্থাপিত হিন্দি চ্যানেলের ‘কৌন বনেগা ক্রোরপতি’র বাংলা সংস্করণ। যদিও বচ্চনের মতো সারা ভারতে ঢেউ তোলার সুযোগ এটির থাকবে না, এটি যে আঞ্চলিক শো। ওয়েবসাইট।সোয়ানের টাইঅধিনায়ক হয়ে যারপরনাই খুশি গ্রায়েম সোয়ান। ভাবছেন সোয়ান আবার কবে অধিনায়ক হলেন? সবার অলক্ষ্যেই ‘অধিনায়ক’ হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন সোয়ান। স্যুট-টাই পরে একদম কেতাদুরস্ত হয়ে লর্ডসের লংরুমে ইংল্যান্ডের তিন অধিনায়কের ‘পোজ’ দেখেছে পুরো ক্রিকেট-বিশ্বই। ওই তিনজনের মধ্যেই ছিল সোয়ানের উপস্থিতি। খোলাসা করেই দেওয়া যাক, স্টুয়ার্ট ব্রডের গলার টাইটা আসলে ছিল সোয়ানের! হঠাৎ সেদিন সোয়ানের বাড়িতে এসে ইংল্যান্ডের হালকা নীল রঙের ‘টিম টাই’ নিয়ে যান ব্রড। তোমারটার কী হলো?—এটা আর জিজ্ঞেস করেননি সোয়ান। অধিনায়ক তাঁর টাই নিয়েছেন, এটাই অনেক। ‘অধিনায়কত্বের এত কাছে তো আর যাওয়া হবে না!’ ওয়েবসাইট।মিলন হবে...বিরহ যাতনা আর সহ্য হচ্ছে না অ্যাশলি কোলের। আর তাই শেরিলের কাছে ফিরে যেতে চাইছেন চেলসি তারকা। শেরিলও নাকি ফিরতে উন্মুখ কোলের জীবনে। এই তথ্য ফাঁস করেছেন চেলসি গোলরক্ষক পিওতর চেক। গত বছর ছাড়াছাড়ি হয়ে গেলে কী হবে, দুজনে নাকি আবারও রোমান্স শুরু করেছেন। টেলিফোনে নিয়মিত আলাপনও হয়। শেষ পর্যন্ত শেরিল কোলের সঙ্গে আবারও সংসার পাতলে সেটি হবে তৃতীয়বারের মতো ন্যাড়ার বেলতলায় যাওয়া। ২০০৮ সালে প্রথম ফাঁস হয়, ইংলিশ ডিফেন্ডার কোল বউকে ফাঁকি দিয়ে তিন তরুণীর সঙ্গে প্রেম করছেন। এ রকমই আরেকটা খবর ফাঁস হয় গত বছর। এবার তরুণীর সংখ্যা উন্নীত হয় চারে। ওয়েবসাইট।