অন্যকলাম
শোয়েবের আক্ষেপযতটা না প্রাপ্তির, শোয়েব আখতারের ক্যারিয়ার তার চেয়ে অনেক বেশি আক্ষেপের। ক্যারিয়ারজুড়ে হাজারো চোট, নানা বিতর্ক, মাঠের ভেতরের চেয়ে বাইরেই বেশি থাকা...আক্ষেপের কি শেষ আছে? শোয়েবের সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন? গত বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হার! ওই ম্যাচে শোয়েব খেলেননি, কিন্তু দল তো হেরেছে। শোয়েবের কথায়, ‘ভারতের কাছে হারের মতো কষ্ট আর নেই। সেটাও বিশ্বকাপ সেমিফাইনালে...।’ ওয়েবসাইট। পক্ষে-বিপক্ষেরাতারাতি সুবোধ বালক হয়ে যাননি। তবে ইন্টার মিলানে থাকার সময় যিনি ছিলেন বিতর্কের আরেক নাম, সেই মারিও বালোতেল্লি নিজেকে একটু শুধরেছেন। ম্যানচেস্টার সিটিতে অন্তত ভুল কারণে খবরের শিরোনাম হন না। রহস্যটা জানালেন বালোতেল্লি নিজেই, মরিনহো যা পারেননি, তা-ই করে দেখাচ্ছেন মানচিনি। নিজ ক্লাবের অনেকেই যেখানে হোসে মরিনহোর সমালোচক, সেখানে বালোতেল্লি তো পুরোনো শত্রু! দুর্দিনে একজন গুণমুগ্ধও পেয়েছেন মরিনহো। ম্যানইউ ডিফেন্ডার গ্যারি নেভিলের চোখে কোচ মরিনহো অসাধারণ! ওয়েবসাইট।