অন্যকলাম
সেই অ্যাবোটাবাদেঅ্যাবোটাবাদ বললেই এখন লোকে বলবে ওসামা বিন লাদেনের শেষ আস্তানার কথা। কিন্তু অ্যাবোটাবাদ ক্রিকেট ভেন্যুও। ২৯ মে এখানে একটি ওয়ানডে খেলবে পাকিস্তান ‘এ’। অথচ ওসামাকে দিয়েই মাঠটি চেনানো হচ্ছে বার্তা সংস্থার খবরে! আগামীতেও হবে। এই মাঠে ক্রিকেট হলেই জানিয়ে দেওয়া হবে, ‘এই সেই অ্যাবোটাবাদ।’ এবার সেটি বেশি করেই হলো। একে তো ওসামা-ঘটনা টাটকা। তার ওপর পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ আফগানিস্তান! যে আফগানিস্তান ওসামার অভয়ারণ্য ছিল। ওয়েবসাইট।গরহাজিরপ্রথম দিনের ক্লাসেই যদি কেউ না থাকে, ফাঁকিবাজ ছাত্রের তকমাই জুটে যায়। প্রায় কাছাকাছি একটা ‘কাণ্ড’ করেছেন ফুটবলের তিন কিংবদন্তি—পেলে, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আর ববি চার্লটন। তিনজনই ফিফার নবগঠিত টাস্কফোর্সের প্রথম সভায় হাজির হননি! ফিফার মুখপাত্র জানিয়েছেন, বেকেনবাওয়ার অসুস্থ। কিন্তু বাকি দুজনের অনুপস্থিতির কারণ জানানো হয়নি। রয়টার্স।