অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি জানেন না!ক্রীড়া প্রতিবেদকআগামী আগস্টে কানাডার টরন্টোয় বসবে আট জাতি কাবাডি টুর্নামেন্ট। বিশ্ব কাবাডির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পঞ্চম। সে অনুযায়ী বাংলাদেশ অবশ্যই এতে অংশগ্রহণের যোগ্যতা রাখে। কিন্তু সত্যটা হলো, বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। হতাশ ও ক্ষুব্ধ বাংলাদেশ কাবাডি ফেডারেশন কারণটি জানতে চেয়েই চিঠি লিখেছিল এশিয়ান কাবাডি ফেডারেশনের কাছে। উত্তরটা কাল জানা গেছে। এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি জনার্দন সিং নিজেই নাকি কারণটি জানেন না!উদ্যাপনের মাশুল!‘কোন কালে খাইছ মইষ, তার কথা আইজও কইস।’ হঠাৎ বাংলার লোকজ প্রবাদ নিয়ে পড়া কেন? কারণ বেনফিকা প্রেসিডেন্টের একটি মন্তব্য। গতবার রেকর্ড ৩২তম লিগ শিরোপা জেতা পর্তুগিজ ক্লাবটি এবার ইউরোপা লিগেও জায়গা করে নিতে ব্যর্থ। কেন ব্যর্থ হলো সেই ব্যাখ্যা দিতে গিয়ে সভাপতি লুইস ফিলিপে ভিয়েইরা বলেছেন, গত মৌসুমে শিরোপা জেতার পর উৎসব উদ্যাপনটা একটু বেশি হয়ে গেছে, ‘উদ্যাপনের পেছনে গতবার আমরা খুব বেশি সময় ব্যয় করে ফেলেছি। ফলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হয়েছে। সেই ভুলটা স্বীকার করতেই হবে।’ রয়টার্স। চিয়ারলিডার ছাঁটাইলিগ চলার মাঝপথে কোচ ছাঁটাইয়ের ঘটনা হামেশাই ঘটে। খেলোয়াড়দের কাউকে কাউকে একাদশের বাইরে থেকে বেঞ্চ গরম করতে দেখা যায়। কিন্তু লিগের মাঝপথে চিয়ারগার্ল ছাঁটাই? অভিনব ঘটনাটাই ঘটল আইপিএলে। গ্যাব্রিয়েলা পাসকুয়ালোত্তো নামের এক দক্ষিণ আফ্রিকান ‘প্রেরণাবালিকা’কে দেশে পাঠানো হলো ব্লগিং করার জন্য। অপরাধ, ‘দ্য সিক্রেট ডায়েরি অব অ্যান আইপিএল চিয়ারলিডার’ নামের এক ব্লগে ক্রিকেটারদের নৈশজীবন নিয়ে অনেক তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন। পাসকুয়ালোত্তো অবশ্য হাল ছাড়ার পাত্রী নন। ‘আমি আইনগত ব্যবস্থা নেব ভাবছি’—বলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে যাওয়া এই চিয়ারলিডার। এএফপি।