অন্যকলাম
ভাজ্জিকে দুসরাজীবনে অনেক দুসরা দিয়েছেন। সেই দুসরায় ধরাশায়ী হয়েছেন বাঘা বাঘা ব্যাটসম্যান। কিন্তু এবার হরভজন সিং নিজেই ‘দুসরা’র শিকার। আর এই বিশেষ ডেলিভারিটি ভারতীয় স্পিনারকে দিয়েছে দেশটির আয়কর বিভাগ। কর দপ্তর থেকে হরভজনকে নোটিশ পাঠানো হয়েছে। কারণ, প্রথম দুই আইপিএল খেলে বিজ্ঞাপনী প্রচারণা বাবদ যে টাকা মুম্বাই ইন্ডিয়ানসের এই স্পিনার কামিয়েছেন, তার এক পয়সা করও পরিশোধ করেননি। বরং সেই কর নাকি ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কর বিভাগের দুসরায় আউট হয়ে গেলেন ভাজ্জি। ওয়েবসাইট।সার্থক প্রীতি ম্যাচম্যারাডোনার চেয়েও বড় মাপের ফুটবলার পেয়ে গেছে চেচনিয়া। না, লিওনেল মেসির মতো উঠতি কোনো তারকা নন; সেই ফুটবলার রীতিমতো মাঝবয়সী এক ভদ্রলোক। রহস্য খোলাসা করা দরকার। গত বুধবার চেচনিয়ায় ম্যারাডোনা একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে স্থানীয় কর্মকর্তাদের নিয়ে গড়া একটি দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে বসেছেন রামজান কাদিরভ নামের এক নেতা! তাঁর হ্যাটট্রিকেই ম্যারাডোনার আন্তর্জাতিক একাদশকে ৫-২ গোলে হারিয়েছে স্থানীয় একাদশ! অবশ্য ম্যারাডোনার দল গোল করার চেয়ে গোল খাওয়াতেই নাকি বেশি মনোযোগী ছিল। সার্থক প্রীতি ম্যাচ যাকে বলে! রয়টার্স।নতুন সম্পর্কতাঁদের প্রেম অনেক দিন ধরেই মিডিয়ার আলোচনায়। মিচেল জনসন সুদর্শন, জেসিকা ব্রাটিচও সুন্দরী। এমনও শোনা যায়, প্রেমিকার কারণেই নাকি মায়ের কথা বেমালুম ভুলে গেছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। মাঝখানে যে তাঁর পড়তি ফর্ম গেল, তার পেছনেও কেউ কেউ দায়ী করে বসলেন ব্রাটিচকে। অবশেষে প্রেমিক-প্রেমিকা পরিচয়টা মুছে ফেললেন জনসন-ব্রাটিচ। না, দুজনের বিচ্ছেদ হয়নি; বরং আরও কাছাকাছি এলেন। পরশু পার্থে এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন এই দুজন। ওই অনুষ্ঠানে নিজের মাকে তো বটেই, জনসন নাকি দাওয়াত দেননি তাঁর সতীর্থদেরও। পাছে খবর ফাঁস হয়ে যায়! ওয়েবসাইট।