অন্যকলাম
ম্যানইউর রেকর্ডরেকর্ডের পথে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোন রেকর্ড? বাণিজ্যিক খাত থেকে এক বছরে ১০০ মিলিয়ন পাউন্ড আয় করা প্রথম ক্লাব হতে চলেছে ইংল্যান্ডের দলটি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে তারা আয় করেছে ৭৫.৩ মিলিয়ন পাউন্ড। আয়ের এই ধারা সামনেও থাকবে। আরও ২৫ মিলিয়ন পাউন্ড আয় তাদের নিশ্চিত। গত অর্থবছরের প্রথম নয় মাসে ম্যানইউ যা আয় করেছিল, তার তুলনায় এবার ৩৩ শতাংশ বেশি আয় হয়েছে তাদের। অবশ্য বিজ্ঞাপন-বিপণন-বাণিজ্যিক খাত থেকে আয় বাড়লেও ম্যাচ ডে ও মিডিয়া থেকে আয় কমে গেছে রুনিদের দলের। ওয়েবসাইট।কুর্নিকোভার বাড়িবিশ্বের সেরা সুন্দরী ক্রীড়া তারকাদের একজন তিনি। সেই আনা কুর্নিকোভার বাড়ি চাইলে কিনে নিতে পারেন আপনিও। এ জন্য অবশ্য ‘মাত্র’ ৯৪ লাখ ডলার খরচ করতে হবে। সাবেক টেনিস তারকা যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত সানসেট আইল্যান্ডে নিজের বাড়িটি বিক্রি করে দিচ্ছেন। সাত বেডরুমের বিশাল এই বাড়িটি বানানো হয়েছিল ২০০০ সালে। দারুণ একটি সুইমিংপুল, বিশাল সব অতিথিঘর, দৃষ্টিনন্দন খাবার কক্ষ—অনেক কিছুই আছে। তবে বিস্ময়ের ব্যাপার হলো, যে টেনিস থেকে এত নাম-বিত্ত কামিয়েছেন, কুর্নিকোভার বাড়িতে নাকি সেই টেনিস কোর্টই নেই!ঠেকাও হুলিগানহুলিগানদের হুল এখনই ভেঙে দিতে চাইছে ২০১২ ইউরোর যৌথ আয়োজক পোল্যান্ড। ফুটবল মাঠের দাঙ্গাবাজ সমর্থকদের ঠেকানোর জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছে ইউরোর নিরাপত্তাকর্মীরা। দেশটির ৫০০০ হুলিগানের তালিকা তৈরি করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই এরা স্টেডিয়ামে ঢুকতে না পারে। নিরাপত্তাকর্মীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে আসলে গত ৩ মে হয়ে যাওয়া পোলিশ কাপের ফাইনাল। সেদিন পুলিশ ও নিরাপত্তাকর্মীদের কাঁচকলা দেখিয়ে কী হাঙ্গামাটাই না করেছে দাঙ্গাবাজ সমর্থকেরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যাতে এই অঘটন না ঘটে, সে জন্যই আগাম সতর্কতা। আগামী বছর জুন-জুলাইয়ে পোল্যান্ড-ইউক্রেনে বসবে ইউরোর আসর। এএফপি।