অন্যকলাম
পাগল রুনিওয়েইন রুনিকে কি আপনার একটু পাগলাটে মনে হয়? আপনার না হলেও সতীর্থরা কিন্তু তাঁকে পাগল বলেই জানেন। মাইকেল ওয়েন তো বিস্ময়ের সঙ্গে এই টুইট বার্তা দিয়েছেন, ‘যতটা ভেবেছিলাম, ওয়াজ্জা (রুনি) তার চেয়ে বেশি পাগল।’ কারণ? ১৯তম লিগ শিরোপা জয়ের উদ্যাপন। রুনি তাঁর বুকের লোম তুলে তুলে সেখানে ‘১৯’ বানিয়েছেন! সেই ছবি আবার সতীর্থদের কাছে পাঠিয়েও দিয়েছেন। বুকের লোম তুলে ১৯তম শিরোপা উদ্যাপনের আইডিয়া তো আর যারতার মাথা থেকে বেরোয় না! ওয়েবসাইট।মামলা সামলাকথা নয়, ওরাউই মাকুদি মনে হচ্ছে কাজে বিশ্বাসী। ডেভিড ট্রাইসম্যানের অভিযোগের পাল্টা জবাব মুখে নয়, তিনি দিতে চলেছেন আইনের মাধ্যমে। ইংলিশ ফুটবল সংস্থার সাবেক প্রধান ট্রাইসম্যান অভিযোগ করেন, মাকুদিসহ ফিফার চার নির্বাহী সদস্য ভোটদানের বিনিময়ে ঘুষ চেয়েছিলেন। থাইল্যান্ডের ফুটবল-প্রধান মাকুদি চেয়েছিলেন ইংল্যান্ড-থাইল্যান্ড প্রীতি ম্যাচের টিভি স্বত্ব। ‘ভিত্তিহীন’ এই অভিযোগ আনায় মামলা ঠুকে দিচ্ছেন মাকুদি। থাইল্যান্ডের সংবাদমাধ্যমে অবশ্য খবর এসেছে, মাকুদিকে পদচ্যুত করেছে সরকার। কারণ ঠিক সময়ে তিনি ফুটবল সংস্থার নির্বাচন আয়োজন করতে পারেননি। এই খবরও উড়িয়ে দিয়েছেন ফিফার এই প্রভাবশালী সদস্য। বিবিসি।খোঁচাওল্ড ট্রাফোর্ডে একটা ব্যানার ছিল। যেখানে ম্যানইউ সমর্থকেরা জানিয়ে দিত, তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি কত দিন শিরোপাহীন। নগর প্রতিদ্বন্দ্বীদের খোঁচা দেওয়া সুযোগ হাতছাড়া করেনি এসি মিলানও। পরশু ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচে মিলানের গ্যালারিতে শোভা পেল একটি ব্যানার—‘১৮টি শিরোপা—সবগুলোই মাঠে’। ইন্টার মিলান যে ২০০৬ সালের লিগ শিরোপাটা জিতেছিল আদালতের রায়ে, সেদিকেই ইঙ্গিত। ম্যাচ পাতানো কেলেঙ্কারির দায়ে জুভেন্টাসের শিরোপা কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় লিগে দ্বিতীয় ইন্টারকে। এএফপি।