অন্যকলাম
পুলিশি হস্তক্ষেপলাল কার্ড? হতেই পারে না! আমি মাঠ ছেড়ে যাব না—বোকা জুনিয়র্সের বিপক্ষে লাল কার্ড দেখার পর বেঁকে বসলেন রিভার প্লেটের মিডফিল্ডার মাতিয়াস আলমেইডা। প্রথমে রেফারি টেনে মাঠের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন। সফল হননি। প্রয়োজন পড়ে পুলিশি হস্তক্ষেপের। তারা এসেই আলমেইডাকে টেনে নিয়ে যায় মাঠের বাইরে। লাল কার্ড না মানার ঘটনা ফুটবলে হরহামেশাই ঘটে। লাল কার্ড দেখা খেলোয়াড় মাঠে বসেই করে বসেন প্রতিবাদ। কখনো পুরো দল এসে দাঁড়ায় তাঁর পাশে। কখনো রেফারির সিদ্ধান্ত মেনে না নেওয়ার কথা জানানো হয় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। তবে এভাবে জোর করে মাঠ থেকে বের করে নেওয়ার প্রয়োজন পড়ার নজির খুব কমই আছে ফুটবলে! এএফপি।ওয়েঙ্গারের যুক্তিসম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন হওয়ার। সেই আশা শেষ হয়ে গেছে অনেক দিন আগে। কিন্তু পরশু অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলের পরাজয়ের পর এখন তৃতীয় স্থান নিয়ে লিগ শেষ করাই শঙ্কার মুখে। আর্সেনাল সমর্থকদের বিষয়টি একদমই ভালো লাগেনি। দলের পারফরম্যান্সে হতাশ ‘গানার’ সমর্থকেরা খেলোয়াড়দের দুয়ো দিয়েছে পরশু। কোচ আর্সেন ওয়েঙ্গারের কথা হচ্ছে, রাগ বা অভিমান যেটাই বলুন, সমর্থকেরা যা করেছে তাতে তাদের দোষ দেওয়া যাবে না। ‘পুরো মৌসুমে দলকে তো সমর্থন করে গেছে সমর্থকেরা’—ওয়েঙ্গারের যুক্তি এটাই। এএফপি।