অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উষ্মা
তিন দিন আগে মনে হচ্ছিল সিদ্ধান্তটা হয়েই গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। টুইটার-ফেসবুকে তুমুল শোরগোল, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গাল বরখাস্ত হয়েই গেছেন। ইংলিশ প্রচারমাধ্যমের খবরেও সে রকমই শিরোনাম। কিন্তু এখন বোঝা যাচ্ছে, অন্তত এই বড়দিনটা বেকার কাটাতে হচ্ছে না। পুরো সময়টা নিশ্চয়ই ভীষণ উদ্বেগে কেটেছিল ফন গালের। প্রচারমাধ্যমে নিজের ছাঁটাইয়ের খবর জানলে তো সেটা অপমানেরই হতো। পরশু আবার সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা মনে করিয়ে দেওয়া হলো ইউনাইটেডের ডাচ কোচকে। আর নিজেকে সামলাতে পারলেন না, দস্তুরমতো খেপে উঠলেন। নিজের ওপর, পরিবার ও স্বজনদের ওপর এই কয় দিনে কী পরিমাণ ঝড় গেছে সেই ফিরিস্তি শোনালেন। সংবাদ সম্মেলনে পাঁচ মিনিটও ছিলেন না। পুরো সময়টা গেল ব্রিটিশ প্রচারমাধ্যমকে শাপশাপান্ত করে। এ যাত্রা চাকরিটা যদিও বেঁচে যায়, আর সংবাদ সম্মেলনে আসেন কি না কে জানে! এএফপি।

টনি
টনি

টনির জয়
জন্মসূত্রে ক্যাথলিক খ্রিষ্টান। অথচ শুধু ক্যাথলিক হওয়ার কারণেই প্রায় ১৭ লাখ ইউরো কর দিতে হয়েছিল লুকা টনিকে! ২০০০ থেকে ২০১০ পর্যন্ত বায়ার্ন মিউনিখে খেলতেন এই ইতালিয়ান স্ট্রাইকার। ওই সময় স্থানীয় একটা গির্জার সদস্য হয়েছিলেন। কিন্তু টনি জানতেন না এ জন্য তাঁর মোট করের আরও শতকরা আট ভাগ বেশি দিতে হবে। জার্মানি ছাড়ার সময়েই নাকি তাঁকে সেটি জানানো হয়। টনি দাবি করে আসছিলেন, তাঁকে এ ব্যাপারে আগে কিছুই বলা হয়নি। জার্মান ভাষা না জানার কারণে এ করের ব্যাপারটা জানতেনই না। আর জানলে কখনোই ওই গির্জার সদস্য হতেন না। কিন্তু জার্মান আইনে তো কর দিতেই হবে। পরে ব্যাপারটা আদালত পর্যন্ত গড়ায়। পরশু আদালতের রায় গেছে টনির পক্ষে। এখন ওই অর্থ টনিকে ফেরত দিতে হবে জার্মান কর্তৃপক্ষকে। এএফপি।