অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যানারের বিদায়ম্যানইউ সমর্থকেরা কাজটা সানন্দে করেছে, ভাবার কোনো কারণ নেই। বরং ব্যানারটি নামাতে গিয়ে অনেকেরই মন খারাপ হয়েছে নিশ্চিত। কোন ব্যানার? ওই যে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে খোঁচা দেওয়া ব্যানারটি। ওল্ড ট্র্যাফোর্ডে টানানো যে ব্যানারে লেখা ছিল, সিটি কত বছর হয়ে গেল শিরোপা জেতেনি। ৩৫ বছর পর অবশেষে শিরোপা জিতেছে সিটি। এফএ কাপ জেতার পর ব্যানারটি নামিয়ে ফেলা নিয়ে কথা ওঠে। অবশেষে সেটি নামিয়েই ফেলা হলো। যদিও ম্যানইউ সমর্থকদের কেউ কেউ চেয়েছিল, একটু ঘষে-মেজে কথাটা ঘুরিয়ে লিখে ব্যানারটি রেখে দিতে। ওয়েবসাইট।ক্লান্তির কারণেআইপিএলের মারকাটারি ক্রিকেট তাঁকেও টেনেছিল। আইপিএলের গত আসরেও একটি ম্যাচ দেখেছিলেন। দালাই লামা কালও আইপিএলের একটা ম্যাচ দেখবেন বলে শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিব্বতের এই ধর্মগুরু আসেননি। দালাই লামার একজন মুখপাত্র বলেছেন, ‘তিনি মঙ্গলবারের ম্যাচটি (গতকাল) দেখবেন না। কারণ, মাত্রই যুক্তরাষ্ট্র-জাপানে দীর্ঘ ১৫ দিনের সফর শেষে ধর্মশালায় পৌঁছেছেন। দীর্ঘ বিদেশ ভ্রমণে তিনি ক্লান্ত।’ গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি আগ্রহ নিয়েই দেখেছিলেন দালাই লামা। ম্যাচের পর গৌতম বুদ্ধের বাণীও পৌঁছে দিয়েছিলেন খেলোয়াড়দের কাছে। ওয়েবসাইট।বায়ার্ন চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন? জার্মান লিগে তো চ্যাম্পিয়ন হলো বরুসিয়া ডর্টমুন্ড। তিনে থেকে লিগ শেষ করা বায়ার্ন চ্যাম্পিয়ন হলো কোথায়? নিরামিষভোজীদের তালিকায়! পশু অধিকার সংরক্ষণ সংস্থা পেটা টানা চতুর্থ বছরের মতো জার্মানির শীর্ষ নিরামিষাশী ক্লাব হিসেবে নাম উল্লেখ করেছে বায়ার্নের। জার্মান ক্লাবটি তাদের স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকদের খাবার হিসেবে কোনো ধরনের মাংস দেয় না। এর বদলে দেওয়া হয় শাকসবজি। আমিষ দেওয়া মানেই তো প্রাণী হত্যা। যা-ই হোক, শিরোপাশূন্য একটা মৌসুমে কিছু তো প্রাপ্তি হলো বায়ার্নের! এএফপি।