অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুই যখন...ফুটবলে কোচ সর্বেসর্বা। অনেককেই রাগী হেডমাস্টারের সঙ্গেও তুলনা করা হয়। খেলোয়াড়ের ওপর এতটাই আধিপত্য থাকে কোচের। মাঠে তো বটেই, মাঠের বাইরেও খেলোয়াড়ের দেখভাল করার দায়িত্ব তাঁর। কিন্তু এতসব পুরোনো তত্ত্ব কপচানো হচ্ছে কেন? কারণ স্টিভ কিন। ব্ল্যাকবার্নের কোচ যে নিজেই শাস্তি পেলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে! অবশ্য মেজাজটা সেদিন তিরিক্ষি হয়ে ছিল তাঁর। আর একটু হলেই ম্যানইউকে ধরিয়ে দিয়েছিলেন লিগের ম্যাচে। রেফারির বিতর্কিত পেনাল্টিতে শেষ পর্যন্ত ড্র করেছে তাঁর দল। হারতে থাকা ম্যানইউ তাঁরই মুখের সামনে দাঁড়িয়ে করেছে শিরোপা জয়ের উৎসব! ওয়েবসাইট।বিধিনিষেধএত দিন সন্দেহের আতশকাচের নিচে ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। অস্বস্তিকর সেই অভিজ্ঞতা হয়তো হবে শ্রীলঙ্কান ক্রিকেটারদেরও। কারণ এবার ইংল্যান্ড সফরে কড়া নজরদারির মধ্যে থাকবেন তাঁরাও। শ্রীলঙ্কা দলের ম্যানেজার অনুরা টেনেকুন জানিয়েছেন, খেলোয়াড়েরা কার সঙ্গে কথা বলবে না বলবে, এসবের ওপর নাকি বিধিনিধেষ আরোপ করা হচ্ছে। খেলোয়াড়দের ‘রক্ষা’ করার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। তবে হাশান তিলকারত্নের মন্তব্যের পর এই উদ্যোগ বলে দিচ্ছে, কোনো ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তিলকারত্নে বলেছিলেন, ১৯৯২ থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটে ম্যাচ পাতানো চলে আসছে। ওয়েবসাইট।