অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারোরের অভিযানখেলোয়াড়ি জীবনে খুব একটা উচ্চতায় নিজেকে নিতে পারেননি। নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার অ্যাডাম প্যারোরে তার পরও নিজেকে নিয়ে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে উঁচু স্থানটিতে। এভারেস্ট শৃঙ্গ জয় করতে চলেছেন প্যারোরে। মেক-আ-উইশ নামের একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের জন্য এই অভিযানে নেমেছেন এই ৪০ বছর বয়সী। আজকালের মধ্যে এভারেস্ট চূড়ায় উঠে যাওয়ার কথা তাঁর। প্যারোরে নিশ্চয়ই পারবেন। এডমন্ড হিলারির আশীর্বাদ নিশ্চয়ই আছে তাঁর সঙ্গে! ওয়েবসাইট।ম্যাটাডোর রসিশিং উঁচিয়ে উন্মত্ত ভঙ্গিতে ছুটে আসছে ষাঁড়—ন্যাশনাল জিওগ্রাফিক বা অ্যানিমেল প্লানেট টিভি চ্যানেলের দৃশ্য নয়; নয় স্পেনের বিখ্যাত ষাঁড়ের লড়াইও। রক্তহিম করে দেওয়া এই দৃশ্য জিউসেপ্পে রসি দেখেছেন একেবারেই সামনাসামনি। ভিয়ারিয়ালের এই ইতালিয়ান স্ট্রাইকার যে সম্প্রতি শিকার হয়েছেন ষাঁড়ের আক্রমণের। এই মৌসুমে স্প্যানিশ লিগে ১৮ গোল করা রসিকে প্রতিপক্ষের অনেক ডিফেন্ডারই আটকাতে পারেননি, কিন্তু ঠিকই আটকেছে ওই ষাঁড়। তাতে অবশ্য রসি গুরুতর আহত হননি। বেঁচে গেছেন। পরে নিজেই তাঁর টুইটার বার্তায় জানিয়েছেন এই দুর্ঘটনার খবর।রুনির হুমকি‘১০ সেকেন্ডের মধ্যে তোকে শেষ করে দেব’—অতিনাটুকে কোনো ঢাকাই ছবির সংলাপ নয়। এই হুমকি দিয়েছেন ওয়েইন রুনি, টুইটারে তাঁর এক অনুসারীকে। হয়েছে কি, কদিন ধরেই লিভারপুলের কিছু সমর্থক টুইটারে রুনির জীবন অতিষ্ঠ করে ছাড়ছে। রুনির ছেলেকে নিয়েও উল্টাপাল্টা কথা ছড়ানো হচ্ছিল। তখন একবার মোটামুটি ভদ্র ভাষায় পাল্টা জবাব দিয়েছিলেন। কিন্তু এতে যেন আসকারাই পেয়ে গেছে লিভারপুলের বদ সমর্থকেরা। এদের একজন রুনিকে চরম গালাগাল করে। টুইটারের পাল্টা জবাবে রুনি এই হুমকি দিয়ে তাকে ম্যানইউয়ের মাঠে মল্লযুদ্ধের আমন্ত্রণ জানিয়েছেন। রুনির হুমকি স্রেফ ফাঁকা বুলি কিন্তু নয়। এরই মধ্যে ওই টুইটার অ্যাকাউন্টটি শেষ হয়ে গেছে। মানে ব্লক করে দেওয়া হয়েছে। ওয়েবসাইট।