অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধ্বংসী গেইল২২ গজে তাঁর বিধ্বংসী রূপ দেখা গেছে অজস্র। এবার মাঠের বাইরেও ক্রিস গেইলের বিধ্বংসী রূপটা দেখা গেল। বেঙ্গালুরুর ব্রিগেড রোডে শপিংয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ান ওপেনার। খবর পেয়ে ‘এক্সক্লুসিভ বাইট’ পাওয়ার আশায় ক্যামেরাম্যানকে নিয়ে ছুটলেন এক টিভি রিপোর্টার। শপিংমল থেকে বের হয়ে ক্যামেরা দেখেই রুদ্রমূর্তি গেইল গালিগালাজ করতে করতে গাড়িতে উঠে গেলেন। ক্যামেরাম্যানকে গাড়ি চাপা দেওয়ার হুমকিও নাকি দিয়েছিলেন। এরপর আরেকটি মলে গেলেন, রিপোর্টারও অনুসরণ করলেন। এবার গেইলের দেহরক্ষীরা ক্যামেরা কেড়ে নিয়ে লেন্স ভেঙে ফেললেন, ক্যামেরাম্যান ও রিপোর্টারকে আছড়ে ফেললেন দেয়ালের সঙ্গে। ‘এক্সক্লুসিভ’ করতে গিয়ে বেচারাদের আশ্রয় হলো হাসপাতালে! ওয়েবসাইট।টুইটার নিষিদ্ধটুইটার কী? প্রশ্নটা শুনে ভাবতে পারেন, এত দিন পর টুইটারের সংজ্ঞা জানতে চায়, কে সেই প্রযুক্তি-মূর্খ! না, ঘটনা অন্যখানে। কারণ সামাজিক যোগাযোগের এই খুদে ব্লগের নতুন সংজ্ঞা দিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। তাঁর মতে, টুইটার হচ্ছে ‘স্রেফ সময় অপচয়ের কারখানা’। সম্প্রতি টুইটারের পোস্ট নিয়ে বিচ্ছিরি সব অভিজ্ঞতা হচ্ছে ম্যানইউ তারকা ওয়েইন রুনির। ই-বাদানুবাদ আরকি! এর পরই টুইটার নিয়ে স্যার ফার্গির এই মন্তব্য। ধারণা করা হচ্ছে, ম্যানইউ খেলোয়াড়দের ওপর টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে। কদিন আগেই আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও তাঁর খেলোয়াড়দের এ ব্যাপারে সাবধান করেছেন। এবার হয়তো তা-ই করতে যাচ্ছেন ম্যানইউ কোচ। এএফপি।নরওয়েতে ধর্মঘটহরতাল, অবরোধ বা ধর্মঘট আমাদের জন্য নতুন কিছু না। বলা যায়, এই ‘সংস্কৃতি’র ‘সাধক’ হয়ে গেছে বাংলাদেশ। আর তাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশগুলোর একটি নরওয়েতে ধর্মঘট হচ্ছে—খবরটা কৌতূহল জাগায় বৈকি। সেই ধর্মঘটে আবার যাচ্ছেন ফুটবলাররা। এক-দুজন নয়; ধর্মঘটির সংখ্যা রীতিমতো শ-খানেক। এ কারণে নরওয়ে লিগের সূচিতেই ওলট-পালট দেখা দিয়েছে। কিন্তু ধর্মঘটিদের দাবি-দাওয়া কী? বেশি কিছু নয়। তাঁরা ব্যবহার করতে চান নিজের পছন্দ করা খেলোয়াড়ি সরঞ্জাম। এএফপি।