অন্যকলাম
ঘুষ কেলেঙ্কারি!ঘুষ—বাংলাদেশে শব্দটি বহুল পরিচিত। কিছু পয়সা দিন, কাজটা করিয়ে নেন—এমন লেনদেন চলে অনেক অফিস-আদালতেই। শব্দটি পরিচিত ফুটবল-বিশ্বেও। টাকা নিয়ে ভালো না খেলা বা ম্যাচ ছেড়ে দেওয়ার মতো কাজ হরহামেশাই হচ্ছে। এই কাজটিই করেছিলেন ফিনল্যান্ডের কিছু খেলোয়াড়। তবে সবাই সবকিছু খেলে তো আর হজম হয় না! ঘুষ খেয়ে তা হজম করতে পারেননি ফিনল্যান্ডের ৯ ফুটবলার। তাঁরা এখন ফুটবলই ছেড়ে দিয়েছেন। তবে পার পাচ্ছেন না। এই নয় খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। এখনো পুরো প্রক্রিয়া শেষ হয়নি বলে খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি। ওয়েবসাইট। আদালতে ফুটবলারহোন আপনি ছা-পোষা চাকরিজীবী, শিল্পপতি অথবা ফুটবলার; অভাব-অভিযোগ সবারই আছে। আছে অভিযোগ জানাতে আদালতে যাওয়ার অধিকারও। তবে ইংল্যান্ডের এক ফুটবলারের আদালতে যাওয়ার কারণটা ‘ডিজিটাল’। আদালতের কাগজপত্রে নাম উল্লেখ না থাকা সেই খেলোয়াড়টি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের বিরুদ্ধে। খেলোয়াড়টির অভিযোগ—সামাজিক বার্তা সরবরাহের এই মাধ্যমটি নাকি তাঁর টুইটার-ভুক্তির সব নথি প্রকাশ করে দিয়েছে। ওয়েবসাইট। মুখোমুখি তাঁরাশাহরুখ বনাম সৌরভ! কলকাতা বনাম পুনে ওয়ারিয়র্সের ম্যাচটাকে দেখা হচ্ছিল এভাবেই। সৌরভকে কলকাতায় না নেওয়া, শেষ পর্যন্ত তাঁর ঠিকানা হয়ে যাওয়া পুনে দল—এসব নিয়ে দুজনের সম্পর্কের অবনতি হয়েছে বলেই শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার ম্যাচ শেষে দুজনে মুখোমুখিও হয়ে গিয়েছিলেন। কী হলো তার পর? ‘শাহরুখ এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমরা কুশল বিনিময় করলাম। এই তো, এর বেশি কিছু নয়’—বলেছেন সৌরভ। সেই কুশল বিনিময় উষ্ণ ছিল নাকি শীতল, সেটা অবশ্য জানা যায়নি। ওয়েবসাইট।